ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী চূড়ান্ত হয়েছেন। মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন- কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো.আরিফুজ্জামান ও খেলাফত মজলিসের আব্দুল হামিদ। কুষ্টিয়া-৩ (সদর) আসনে খেলাফত মজলিসের সিরাজুল ইসলাম। এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সাদী ও এবি পার্টির আবু বক্কর সিদ্দিক।
চূড়ান্ত প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৯ জনে। তারা হলেন- জাতীয় পার্টি (জেপি)’র মো. শাহারিয়ার জামিল, গণঅধিকার পরিষদ (জিওপি)’র মো. শাহাবুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. বেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুজ্জামান হাবলু মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)’র রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র মোহা. বদিরুজ্জামান ও জেএসডির গিয়াস উদ্দিন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে চূড়ান্ত প্রার্থী থাকলেন ৬ জন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাগীব রউফ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোহাম্মদ আলী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র মো. বাবুল আক্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র নূর উদ্দীন আহমেদ, খেলাফত মজলিস’র মো. আব্দুল হামিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. আব্দুল গফুর।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে মোট প্রার্থী থাকলেন ৬ জন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. আমির হামজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মো. আব্দুল্লাহ আখন্দ, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)’র মুস. রুমপা খাতুন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মীর নাজমুল ইসলাম, গণঅধিকার পরিষদ (জিওপি)’র মোহা. শরিফুল ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মো. জাকির হোসেন সরকার।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন। প্রার্থীরা হলেন- বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’র তরুণ কুমার ঘোষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মো. আফজাল হোসেন, গণফোরাম’র মো. আব্দুল হাকিম মিঞা, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আনোয়ার খান ও বাংলাদেশ লেবার পার্টি’র মো. শহিদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/তানিয়া