নোয়াখালী-৩ আসনে (বেগমগঞ্জ) বিএনপির মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আজ বুধবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের হাত থেকে প্রতীক গ্রহণ করেন তার সহধর্মিনী জেলা বিএনপি নেতা শামীমা বরকত লাকি ও তার সন্তান।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ