ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি।
জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যে সমঝোতার ভিত্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের ২৯ জন প্রার্থী রিকশা প্রতীক নিয়ে অংশ নেবেন।
এর মধ্যে ২৩টি আসনে ঐক্যের আত্ততায় এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা। বাকি ছয় আসনে ঐক্যের সঙ্গে উন্মুক্ত ভিত্তিতে অংশ নেবে দলটি।
এই আসনগুলো হলো—সুনামগঞ্জ-৩ ও কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস, মৌলভীবাজার-৪ ও নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি, ফেনী-২ আসনে এবি পার্টি এবং ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামী।
বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/শআ