ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ৫টি আসনে ৩৫ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার।
প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের উপস্থিতিতে আচরণবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রচার-প্রচারণা সহ নির্বাচনী গণসংযোগে প্রার্থীদেরকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/বাজিত