ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা শরীফা হক প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এসময় প্রার্থীরা প্রতীক পেয়ে জনগণের কল্যাণে কাজ কর যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রতীক বরাদ্দের ফলে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন।
উল্লেখ্য, জেলার ৮ টি সংসদীয় আসনে ৬৫ প্রার্থী মনোনয়ন জমা দেয়। এর মধ্যে যাচাই বাছাই শেষে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
বিডি প্রতিদিন/কামাল