ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেলেন লক্ষ্মীপুরের চারটি আসনের ২৯জন প্রার্থী। আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি, জামায়াত, ১০ দলীয় জোটের এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী এবং প্রতিনিধিদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ): প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭জন, তারা হলেন- বিএনপির মো. শাহাদাত হোসেন সেলিম (ধানের শীষ), ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুবুল আলম (শাপলা কলি), ইসলামী আন্দোলনের জাকির হোসেন (হাত পাখা), জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ (লাঙ্গল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মো. আলমগীর হোসেন (সিংহ), গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম (ট্রাক), বাসদ এর মো. বিল্লাল হোসেন (মই) প্রতীক পেয়েছেন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর) : প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭জন, তারা হলেন- বিএনপির আবুল খায়ের ভূঁইয়া (ধানের শীষ), জামায়াতের এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া (দাঁড়িপাল্লা), গণঅধিকার পরিষদের আবুল বাশার (ট্রাক), নাগরিক ঐক্যের মো. রেজাউল করিম (কেটলি), বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. ইব্রাহীম মিয়া (এক তারা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাত ঘড়ি), ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন (হাত পাখা)।
লক্ষ্মীপুর-৩ (সদর) : প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬জন, তারা হলেন- বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ধানের শীষ), জামায়াতের মো. রেজাউল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মো. ইব্রাহীম (হাত পাখা), জাতীয় পার্টির এ কে এম মহি উদ্দিন (লাঙ্গল), লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. সামছুদ্দিন (ছাতা), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ (আম প্রতীক) পেয়েছেন।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর): প্রতীক বরাদ্দ পেয়েছেন ৯জন, বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজান (ধানের শীষ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর তানিয়া রব (তারা), জামায়াতে ইসলামীর এ আর হাফিজ উল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন এর খালেদ সাইফুল্লাহ (হাত পাখা), বাসদের মিলন কৃষ্ণ মন্ডল (মই), গণ অধিকার পরিষদের মো. রেদওয়ান উল্যাহ (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী (মোটর সাইকেল), শরাফ উদ্দিন আজাদ (কাপ পিরিচ) ও আনম মঞ্জুর মোরশেদ (ফুটবল প্রতীক) পেয়েছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ