নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, আমরা নীলফামারীকে উন্নত নীলফামারী গড়তে চাই। এজন্য আপনাদের সমর্থন প্রয়োজন। রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে নীলফামারীকে দাঁড় করাতে চাই। এটা সম্ভব তখনই হবে যখন আপনারা আমার পাশে থাকবেন।
তিনি সোমবার রাতে শহরের শাহীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধানের শীষের পথসভায় একথা বলেন।
জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল আলম সরকার রব্বুর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল বক্তব্য দেন। স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
তুহিন বলেন, উন্নয়ন তরান্বিত করার জন্য আগামী ১২ ফেব্রুয়ারী সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ধানের শীষে ভোট দিতে হবে।
পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ পথসভা সঞ্চালনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল