বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ছাড়া দেশকে রক্ষা করতে পারে এমন কোনো দল নেই। আওয়ামী লীগ এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে ও খাদের কিনারাই দাঁড় করিয়ে দিয়ে গেছে। এই ধ্বংসস্তুপ থেকে দেশকে রক্ষা করতে বিএনপি ছাড়া অন্য কোনো দলের নেই। চার বার জনগণের প্রত্যক্ষ মেনডেট নিয়ে ক্ষমতা এসছে, তাই বিএনপির পক্ষেই সুন্দর রাষ্ট্র গঠন করা সম্ভব।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নে ধানের শীষে ভোট চাওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন. পাপ বাপরেও ছাড়ে না। আওয়ামী লীগ তথা ফ্যাসিষ্ট হাসিনা অপকর্ম করেছে, অন্যায় করেছে। তাই তাদের পতন হয়েছে। আজকে আর নৌকা মার্কা নেই। আওয়ামী লীগ আজকের নির্বাহী আদেশে নিষিদ্ধ। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যাকণ্ডের অপরাধে অপরাধী।
এসময় খোকন বলেন, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। তাই যে ব্যক্তি ও দলকে ভোট দিলে আপনার আমানতের খেয়ানত হবে না এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা হবে, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত সমাজ গঠন হবে। তাকে ভোট দিন।
এ সময় নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল