শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

আত্মীয়তার সুতোয় বাঁধা

প্রিন্ট ভার্সন
আত্মীয়তার সুতোয় বাঁধা

তারকাদের মধ্যে পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক দেখা যায়। আমাদের শোবিজ অঙ্গনেও এমন অনেক তারকা রয়েছেন যারা একে অপরের আত্মীয়। এমন বেশ কিছু তারকার কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

শোবিজ দুনিয়ায় অনেকেই অনেকের আত্মীয়। যেমন নজরুল সংগীতশিল্পী প্রয়াত ফিরোজা বেগম বিয়ে করেছিলেন প্রখ্যাত গীতিকার কমল দাশগুপ্তকে। তাদের দুই পুত্র জনপ্রিয় ব্যান্ড শিল্পী হামিন আহমেদ ও প্রয়াত শাফিন আহমেদ। হামিন আহমেদের স্ত্রী গায়িকা কানিজ সুবর্ণা। রবীন্দ্র সংগীতশিল্পী প্রয়াত সাদি মোহাম্মদ এবং নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ দুই সহোদর। সংগীতজ্ঞ বারীণ মজুমদারের পুত্র পার্থ এবং বাপ্পা মজুমদার। তারা দুজনই সংগীত জগতের মানুষ। চিত্রনায়ক জাফর ইকবালের বোন সংগীতশিল্পী প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ এবং ভাই সংগীত পরিচালক প্রয়াত আনোয়ার পারভেজ। অভিনেতা ইনামুল হকের স্ত্রী অভিনেত্রী লাকী ইনাম। তাদের কন্যা অভিনেত্রী হৃদি হক। হৃদির স্বামী অভিনেতা লিটু আনাম। হৃদির বোনের স্বামী অভিনেতা সাজু খাদেম। অভিনেত্রী প্রয়াত শর্মিলী আহমেদের বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। তার স্বামী অভিনেতা রহমত আলী। তাদের কন্যা অভিনেত্রী তনিমা আহমেদও একজন ভালো অভিনেত্রী। গায়ক ফেরদৌস ওয়াহিদ। তার ছেলে গায়ক হাবিব ওয়াহিদ। গায়ক প্রয়াত খালিদ হাসান মিলুর ছেলে গায়ক প্রতীক হাসান ও প্রীতম হাসান। নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর স্বামী নির্মাতা অরুণ চৌধুরী এবং বোন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। সংগীতশিল্পী বালামের বোন জুলি। অভিনেতা প্রয়াত আলী যাকেরের স্ত্রী অভিনেত্রী সারা যাকের। তাদের পুত্র ইরেশ যাকের অভিনেতা ও প্রযোজক। কন্যা শ্রিয়া সর্বজয়াও একজন অভিনেত্রী। অভিনেতা ও নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর স্ত্রী শিমুল ইউসুফ। তাদের কন্যা এষা একজন থিয়েটারকর্মী। চলচ্চিত্রকার কাজী হায়াতের ছেলে অভিনেতা কাজী মারুফ। অভিনেত্রী আনোয়ারার মেয়ে অভিনেত্রী মুক্তি। অভিনেতা সুব্রত বড়ুয়ার স্ত্রী অভিনেত্রী দোয়েল। তাদের মেয়ে অভিনেত্রী দীঘি। গায়িকা শাকিলা জাফরের ননদ অভিনেত্রী সানজিদা প্রীতি। সানজিদা প্রীতির স্বামীর কাজিন অভিনেতা নাঈম। নাঈমের স্ত্রী অভিনেত্রী শাবনাজ। শাবনাজের বোন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। লোকসংগীতশিল্পী মনোয়ারা বেগমের মেয়ে গায়িকা ডলি সায়ন্তনী, গায়িকা পলি সায়ন্তনী এবং ছেলে গায়ক বাদশাহ বুলবুল।

গাজী মাজহারুল আনোয়ার-দিঠি আনোয়ার
গাজী মাজহারুল আনোয়ার-দিঠি আনোয়ার

গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে গায়িকা দিঠি ও ভাগনে অভিনেতা-নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। গায়িকা আলম আরা মিনুর স্বামী সুরকার সেলিম আশরাফ। সেলিম আশরাফের ভাই পরিচালক আজাদ খান। প্রয়াত অভিনেতা আবদুল্লাহ আল মামুনের মেয়ে অভিনেত্রী দিবা নার্গিস। গায়ক প্রয়াত আজম খানের বড় ভাই সংগীত পরিচালক প্রয়াত আলম খান। আলম খানের ছেলে সংগীত পরিচালক আরমান খান এবং রিদমিস্ট আদনান খান। প্রয়াত চিত্রপরিচালক আজিজুর রহমান বুলীর ভাই অভিনেতা মাহমুদ কলি। প্রযোজক ম. হামিদের স্ত্রী অভিনেত্রী ফাল্গুনি হামিদ। তাদের মেয়ে অভিনেত্রী তনিমা হামিদ। তনিমা হামিদের স্বামী সংবাদ পাঠক শামসুদ্দিন হায়দার ডালিম। জাদুকর জুয়েল আইচের ভাই গীতিকার মানিক আইচ। তার স্ত্রীর ভাইয়ের স্ত্রী বিউটিশিয়ান কানিজ আলমাস খান। যাত্রাশিল্পী অমলেন্দু বিশ্বাসের স্ত্রী যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাস। তাদের মেয়ে অভিনেত্রী অরুণা বিশ্বাস। অভিনেত্রী মৌসুমী নাগের স্বামী অভিনেতা সোয়েব। অভিনেতা শহীদুজ্জামান সেলিমের স্ত্রী রোজী সেলিম। অভিনেত্রী রোজী আফসারী বিয়ে করেছিলেন চিত্রপরিচালক মালেক আফসারীকে। আরেক অভিনেতা আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম একজন চিত্রনাট্যকার। মডেল ফয়সাল বিয়ে করেছিলেন অভিনেত্রী জয়া আহসানকে। আরেক মডেল ও অভিনেতা শিমুল খান ঘর বেঁধেছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের সঙ্গে। সেই দাম্পত্যে বিচ্ছেদের পর নাদিয়া বিয়ে করেন অভিনেতা নাঈমকে। অভিনেতা জাহিদ হাসান বিয়ে করেন মডেল ও অভিনেত্রী মৌকে। প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের কন্যা শিলা আহমেদ একজন অভিনেত্রী ও পুত্র নুহাশ হুমায়ূন নতুন প্রজন্মের নির্মাতা। হুমায়ূনের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন একজন অভিনেত্রী, নির্মাতা, গায়িকা ও নৃত্যশিল্পী। চলচ্চিত্রকার প্রয়াত জহির রায়হানের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী সুমিতা দেবী। সুমিতা-জহিরের পুত্র বিপুল এবং অনল রায়হানও নাট্য নির্মাণের সঙ্গে যুক্ত। অভিনেত্রী সুচন্দা হলেন জহির রায়হানের দ্বিতীয় স্ত্রী। তার দুই বোন অভিনেত্রী ববিতা এবং চম্পা। এই তিন বোনের চাচাতো ভাই চিত্রনায়ক রিয়াজ। রিয়াজও বিয়ে করেছেন মডেল মুশফিকা তিনাকে। ওমর সানীর চাচা হন রিয়াজ। আর ববিতারা তিন বোন রিয়াজের ফুফু। নায়ক ওমর সানীর স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী। এই নায়িকার ছোট বোন ইরিন জামানও অভিনয় এবং উপস্থাপনার সঙ্গে যুক্ত। প্রখ্যাত চলচ্চিত্রকার এবং অভিনেতা প্রয়াত খান আতাউর রহমান। খান আতার স্ত্রী প্রয়াত নীলুফার ইয়াসমিন। তাদের পুত্র সংগীতশিল্পী আগুন এবং কন্যা সংগীতশিল্পী রুমানা ইসলাম। খান আতার তিন শালী অর্থাৎ নীলুফার ইয়াসমিনের তিন বোন সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন এবং ফৌজিয়া খান- সবাই খ্যাতিমান সংগীতশিল্পী। সাবিনার কন্যা ফাইরুজ ইয়াসমিনও গায়িকা। অভিনেতা বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ অভিনেত্রী এবং সংগীতশিল্পী। তাদের কন্যা ঐন্দ্রিলা আহমেদও টেলিভিশনে নিজের ক্যারিয়ার গড়েছেন। এদিকে ডেইজি আহমেদের বড় বোন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী লায়লা হাসান। তার স্বামী কিংবদন্তি অভিনেতা, নির্মাতা সৈয়দ হাসান ইমাম। একুশে পদক পাওয়া অভিনেতা এবং বিশিষ্ট আবৃত্তিকার গোলাম মুস্তাফা। তার পথ ধরেই অভিনয়ে আসেন কন্যা সুবর্ণা মুস্তাফা। সুবর্ণা শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদিকে ১৯৮৪ সালে বিয়ে করেন। ২০০৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের, বিচ্ছেদের পর সুবর্ণা বিয়ে করেন নাট্যনির্মাতা বদরুল আলম সৌদকে। অভিনেতা নির্মাতা আবুল হায়াত। তার দুই কন্যা বিপাশা এবং নাতাশা হায়াত জনপ্রিয় দুই অভিনেত্রী। বিপাশার স্বামী তৌকীর আহমেদ অভিনেতা ও নির্মাতা। ছোট মেয়ে নাতাশার স্বামী শাহেদ শরিফ খানও নির্মাণ এবং অভিনয়ে যুক্ত। নায়ক রাজখ্যাত অভিনেতা রাজ্জাকের দুই ছেলে চিত্রনায়ক বাপ্পারাজ এবং সম্রাট। প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম প্রযোজক ছিলেন কলিম উদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া। তার পুত্র অভিনেতা আলমগীর। ১৯৭৩ সালে আলমগীর বিয়ে করেন গীতিকার খোশনুর আলমগীরকে। তাদের একমাত্র কন্যা আঁখি আলমগীর একজন গায়িকা। খোশনুরের সঙ্গে বিচ্ছেদের পর সংগীতশিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন আলমগীর। অভিনেতা রামেন্দু মজুমদার বিয়ে করেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে। তাদের একমাত্র কন্যা ত্রপা মজুমদারও অভিনয়ের সঙ্গে যুক্ত। সংগীতজ্ঞ মাহমুদুন্নবীর দুই কন্যা সংগীতশিল্পী ফাহমিদা নবী এবং সামিনা চৌধুরী। তাদের ছোট ভাই পঞ্চমও সংগীত জগতের মানুষ। সামিনার প্রথম স্বামী নকীব খান ব্যান্ড রেনেসাঁর ভোকালিস্ট। নকীব খানের সঙ্গে বিচ্ছেদের পর সামিনা বিয়ে করেন নির্মাতা ইজাজ খান স্বপনকে। পরিচালক আমজাদ হোসেনের ছেলে নাট্যনির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল এবং নাট্যনির্মাতা সোহেল আরমান। প্রয়াত অভিনেতা সৈয়দ আহসান আলী সিডনি। তার পুত্র জিতু অভিনয়ে আছেন। চলচ্চিত্র পরিচালক দিলীপ বিশ্বাসের পুত্র জনপ্রিয় উপস্থাপক এবং পরিচালক দেবাশীষ বিশ্বাস। দেবাশীষের খালু সংগীতশিল্পী সত্য সাহা। খালাতো ভাই সংগীত পরিচালক ইমন সাহা। চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার ছোট ভাই অভিনেতা রুবেল। সোহেল রানার পুত্র মাশরুরও নির্মাতা অভিনেতা।

সোহেল-রুবেলের ভাগনি তানিয়া আহমেদ। তানিয়ার সাবেক স্বামী সংগীতশিল্পী এস আই টুটুল। সংগীতশিল্পী রফিকুল আলম বিয়ে করেন সংগীতশিল্পী আবিদা সুলতানাকে। আবিদার বোন রেবেকা সুলতানা এবং প্রয়াত সালমা আলীও সংগীত অঙ্গনের মানুষ। সালমা আলীর সাবেক স্বামী প্রয়াত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।

এই বিভাগের আরও খবর
সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়
সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়
কঙ্গনার পাল্টা জবাব
কঙ্গনার পাল্টা জবাব
যেভাবে গান ‘ভালোবাসবো বাসবো রে’
যেভাবে গান ‘ভালোবাসবো বাসবো রে’
কোন নায়িকার পারিশ্রমিক কত
কোন নায়িকার পারিশ্রমিক কত
কাজের প্রেমে কনা...
কাজের প্রেমে কনা...
আবেগী বিপাশা
আবেগী বিপাশা
মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের অবদানের দলিল ‘মুক্তির গান’
মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের অবদানের দলিল ‘মুক্তির গান’
৫ লাখের ‘সুজন সখী’র আয় কোটি টাকা
৫ লাখের ‘সুজন সখী’র আয় কোটি টাকা
সমাজ মাধ্যমে তারকাদের কত কাহিনি
সমাজ মাধ্যমে তারকাদের কত কাহিনি
লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স
মন গলেছে প্রিন্সেস ফারিণের
মন গলেছে প্রিন্সেস ফারিণের
যেভাবে একাত্তরের বিলকিস হলেন জয়া
যেভাবে একাত্তরের বিলকিস হলেন জয়া
সর্বশেষ খবর
হুঁশিয়ারি উপেক্ষা করেই নোবেল আনতে যাচ্ছেন মাচাদো
হুঁশিয়ারি উপেক্ষা করেই নোবেল আনতে যাচ্ছেন মাচাদো

১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

রিয়ালকে ২ গোলে হারাল সেল্টা ভিগো
রিয়ালকে ২ গোলে হারাল সেল্টা ভিগো

১৩ মিনিট আগে | মাঠে ময়দানে

ইউক্রেনের জন্য ভয়াবহ বার্তা দিলেন ট্রাম্প জুনিয়র
ইউক্রেনের জন্য ভয়াবহ বার্তা দিলেন ট্রাম্প জুনিয়র

৫০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ
আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ

১ ঘণ্টা আগে | পরবাস

বিগ টিকেটে আড়াইল লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি মহিন
বিগ টিকেটে আড়াইল লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি মহিন

১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বিগ টিকেটে দুই কোটি দিরহাম জয়, গল্প শোনালেন বাংলাদেশি জাহাঙ্গীর
বিগ টিকেটে দুই কোটি দিরহাম জয়, গল্প শোনালেন বাংলাদেশি জাহাঙ্গীর

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফিকির নতুন সভাপতি হচ্ছেন রুপালী হক চৌধুরী
ফিকির নতুন সভাপতি হচ্ছেন রুপালী হক চৌধুরী

২ ঘণ্টা আগে | অর্থনীতি

ইউক্রেন যুদ্ধ:  চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র, রাশিয়া কি চায়?
ইউক্রেন যুদ্ধ: চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র, রাশিয়া কি চায়?

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা
চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা

২ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

মিনিস্টার বাজারজাত শুরু করলো নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তি ৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর
মিনিস্টার বাজারজাত শুরু করলো নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তি ৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর

২ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

ভারি বৃষ্টির শঙ্কায় সোমবার মদিনার সব স্কুলে সশরীরে ক্লাস বন্ধ
ভারি বৃষ্টির শঙ্কায় সোমবার মদিনার সব স্কুলে সশরীরে ক্লাস বন্ধ

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমান আসবেন বীরের বেশে
তারেক রহমান আসবেন বীরের বেশে

৩ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল
দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

৬ জেলার স্কাউটদের উপস্থিতিতে মুখর কুমিল্লা
৬ জেলার স্কাউটদের উপস্থিতিতে মুখর কুমিল্লা

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

পিঁপড়ার আত্মত্যাগ!
পিঁপড়ার আত্মত্যাগ!

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত
সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত

৩ ঘণ্টা আগে | নগর জীবন

মুস্তাফিজের জোড়া উইকেটে ক্যাপিটালসের বড় জয়
মুস্তাফিজের জোড়া উইকেটে ক্যাপিটালসের বড় জয়

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিশন সিক্স বসুন্ধরা কিংস
মিশন সিক্স বসুন্ধরা কিংস

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে ভাঙার পর গুজব রটানোদের দেখে নেওয়ার হুমকি পলাশের
বিয়ে ভাঙার পর গুজব রটানোদের দেখে নেওয়ার হুমকি পলাশের

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্মৃতির স্মৃতিতে যেভাবে জমলো বেদনার নীল!
স্মৃতির স্মৃতিতে যেভাবে জমলো বেদনার নীল!

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হত্যামামলার আসামি গ্রেফতার
হত্যামামলার আসামি গ্রেফতার

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ল্যাপটপের ৫ গোপন ফিচার
ল্যাপটপের ৫ গোপন ফিচার

৪ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ফর্মুলা ওয়ান জয়, ল্যান্ডো নরিসের উত্থান যেভাবে
ফর্মুলা ওয়ান জয়, ল্যান্ডো নরিসের উত্থান যেভাবে

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৩০ কোটি রুপি প্রতারণা মামলায় বলিউড পরিচালক গ্রেফতার
৩০ কোটি রুপি প্রতারণা মামলায় বলিউড পরিচালক গ্রেফতার

৪ ঘণ্টা আগে | শোবিজ

পেছালো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন
পেছালো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন

৪ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

অপ্রতিরোধ্য প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের
অপ্রতিরোধ্য প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া, নাখোশ ইউরোপ
যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া, নাখোশ ইউরোপ

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র–ইউক্রেন নিরাপত্তা আলোচনার অগ্রগতি নিয়ে যা জানা গেল
যুক্তরাষ্ট্র–ইউক্রেন নিরাপত্তা আলোচনার অগ্রগতি নিয়ে যা জানা গেল

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রিজবেনে হারের পর সমাধান খুঁজছেন ইংল্যান্ড অধিনায়ক
ব্রিজবেনে হারের পর সমাধান খুঁজছেন ইংল্যান্ড অধিনায়ক

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
কেমিক্যাল দিয়ে পাকানো কলা চিনবেন যেভাবে
কেমিক্যাল দিয়ে পাকানো কলা চিনবেন যেভাবে

২২ ঘণ্টা আগে | জীবন ধারা

এনসিপিসহ ৩ দলের নতুন জোট
এনসিপিসহ ৩ দলের নতুন জোট

১১ ঘণ্টা আগে | রাজনীতি

ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা
ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

১৭ ঘণ্টা আগে | জাতীয়

চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি
চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি

১৩ ঘণ্টা আগে | জাতীয়

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে
এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক
ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আপাতত নির্বাচনি দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের
আপাতত নির্বাচনি দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের

১২ ঘণ্টা আগে | জাতীয়

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জোবাইদা রহমান
খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জোবাইদা রহমান

১২ ঘণ্টা আগে | জাতীয়

এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার
এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর
বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান
সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

১১ ঘণ্টা আগে | রাজনীতি

কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা
কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

সত্যিই কি ভারত সীমান্তে অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন?
সত্যিই কি ভারত সীমান্তে অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন?

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

১১ ঘণ্টা আগে | রাজনীতি

শওকত মাহমুদ গ্রেফতার
শওকত মাহমুদ গ্রেফতার

১২ ঘণ্টা আগে | জাতীয়

যারা বলে এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান
যারা বলে এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান

৯ ঘণ্টা আগে | রাজনীতি

মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির
মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি
জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

১২ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩
ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

১১ ঘণ্টা আগে | জাতীয়

‘বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’
‘বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’

১২ ঘণ্টা আগে | রাজনীতি

মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও
মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়
যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়

২২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান
ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও
আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হেলমেট না থাকায় দুই ভাইয়ের থেঁতলে যায় মাথা, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু
হেলমেট না থাকায় দুই ভাইয়ের থেঁতলে যায় মাথা, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)

২০ ঘণ্টা আগে | জাতীয়

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ
চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভয়াবহ অগ্নিকাণ্ডে যেভাবে ডেথ চেম্বারে পরিণত হয় নাইটক্লাবটি
ভয়াবহ অগ্নিকাণ্ডে যেভাবে ডেথ চেম্বারে পরিণত হয় নাইটক্লাবটি

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
দুবাই হয়ে লন্ডন নেওয়ার প্রস্তাব
দুবাই হয়ে লন্ডন নেওয়ার প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ
নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

রান্নাঘরে ঝলসে যাচ্ছে প্রাণ
রান্নাঘরে ঝলসে যাচ্ছে প্রাণ

পেছনের পৃষ্ঠা

গতি কমেছে অর্থনীতির প্রধান চার খাতে
গতি কমেছে অর্থনীতির প্রধান চার খাতে

প্রথম পৃষ্ঠা

চলতি সপ্তাহেই ভোটের তফসিল
চলতি সপ্তাহেই ভোটের তফসিল

প্রথম পৃষ্ঠা

বিএনপির দুর্গে কড়া নাড়ছে জামায়াত
বিএনপির দুর্গে কড়া নাড়ছে জামায়াত

পেছনের পৃষ্ঠা

দিঘির পানি ছিল রক্তের মতো লাল
দিঘির পানি ছিল রক্তের মতো লাল

প্রথম পৃষ্ঠা

এক সিদ্ধান্তে মুখোমুখি দুই শিল্প
এক সিদ্ধান্তে মুখোমুখি দুই শিল্প

পেছনের পৃষ্ঠা

’৭১-এ তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা-বোনের ইজ্জত লুটেছিল
’৭১-এ তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা-বোনের ইজ্জত লুটেছিল

প্রথম পৃষ্ঠা

পাল্টে যাচ্ছে ভোটের হিসাব
পাল্টে যাচ্ছে ভোটের হিসাব

প্রথম পৃষ্ঠা

যেভাবে গান ‘ভালোবাসবো বাসবো রে’
যেভাবে গান ‘ভালোবাসবো বাসবো রে’

শোবিজ

মেসির আমেরিকা জয়
মেসির আমেরিকা জয়

মাঠে ময়দানে

সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়
সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়

শোবিজ

হলো না আনিসুলের ডাবল সেঞ্চুরি
হলো না আনিসুলের ডাবল সেঞ্চুরি

মাঠে ময়দানে

তারেক রহমান আসবেন বীরের বেশে
তারেক রহমান আসবেন বীরের বেশে

সম্পাদকীয়

মিশন সিক্স বসুন্ধরা কিংস
মিশন সিক্স বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

চাপে ছোট কারখানা
চাপে ছোট কারখানা

পেছনের পৃষ্ঠা

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অনুষ্ঠিত
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অনুষ্ঠিত

প্রথম পৃষ্ঠা

ব্রিসবেনেও ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
ব্রিসবেনেও ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

মাঠে ময়দানে

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল

মাঠে ময়দানে

ধর্মের নামে বিভাজনে একটি গোষ্ঠী
ধর্মের নামে বিভাজনে একটি গোষ্ঠী

প্রথম পৃষ্ঠা

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

ক্যানসার রোগীর অস্ত্রোপচার করলেন ওটি বয়!
ক্যানসার রোগীর অস্ত্রোপচার করলেন ওটি বয়!

পেছনের পৃষ্ঠা

ভোজ্য তেলের দাম বেড়েছে
ভোজ্য তেলের দাম বেড়েছে

পেছনের পৃষ্ঠা

কবর থেকে লাশ তোলা শুরু ১১৪ জন জুলাই শহীদের
কবর থেকে লাশ তোলা শুরু ১১৪ জন জুলাই শহীদের

পেছনের পৃষ্ঠা

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আর্জি
হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আর্জি

প্রথম পৃষ্ঠা

তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি
তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি

পেছনের পৃষ্ঠা

পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ
পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ

মাঠে ময়দানে

১৮ অভিবাসীর লাশ উদ্ধার
১৮ অভিবাসীর লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা