শিরোনাম
প্রকাশ: ১৩:৩৯, রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ আপডেট:

ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড় টপকে ইংল্যান্ডের নাটকীয় জয়

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড় টপকে ইংল্যান্ডের নাটকীয় জয়

তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজের উত্তেজনা জিইয়ে রাখল ইংল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছিল ক্যারিবিয়ানরা। গ্রেনাডায় শনিবার (১৬ ডিসেম্বর) নিকোলাস পুরানের ৮২ রানের ইনিংসে ক্যারিবিয়ানরা ২০ ওভারে তোলে ২২৬ রান। ইংল্যান্ড সেই রান টপকে যায় ১ বল বাকি রেখে।

টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিতে ৯ ছক্কায় ৫৬ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন সল্ট। তবে তার এমন ইনিংসও হয়তো জয়ের জন্য যথেষ্ট হতো না ব্রুকের শেষের ক্যামিও না হলে। ম্যান অব দা ম্যাচ উপযুক্তভাবে সল্টই। তবে ৭ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসে শেষের কাজ সারেন ব্রুক। শেষ ৭ ওভারে ১০৪, ৫ ওভারে ৮৩, ৩ ওভারে ৫১ আর শেষ ওভারে ২১- এমন কঠিন সমীকরণ মিলিয়ে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।

শেষ ওভারে সবচেয়ে বেশি রান তাড়ায় জয়ের যৌথ রেকর্ড এটি। গত মাসেই ভারতের বিপক্ষে শেষ ওভারে ২১ রানের চ্যালেঞ্জে অস্ট্রেলিয়া জিতে যায় গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে। দুই দল মিলিয়ে এই ম্যাচে মোট ছক্কা হয়েছে ৩৪টি। এর চেয়ে বেশি ছক্কা দেখেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কেবল একটি ম্যাচ। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেই ম্যাচে সেঞ্চুরিয়নে হয়েছিল ৩৫ ছক্কা।

সেন্ট জর্জেস পার্কে শনিবার রান তাড়ায় ইংল্যান্ডকে এগিয়ে নেন ফিল সল্ট ও জস বাটলারের উদ্বোধনী জুটি। ৬৯ বলে ১১৫ রানের জুটিতেই বিশ্বাসটা ছড়িয়ে যায় ইংলিশদের ড্রেসিং রুমে। সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকা বাটলার প্রথম ওভারেই আকিল হোসেনকে দুই ছক্কায় শুরু করেন। পরের ওভারে জেসন হোল্ডারকে চার ও ছক্কা মারেন সল্ট। ছুটতে থাকে রান। পাওয়ার প্লের ৬ ওভারে আসে ৭৩ রান। আকিলের বলে সল্টের ছক্কায় দশম ওভারে আসে দলের শতরান। এই জুটি ভাঙে বাটলারের বিদায়ে (৩৪ বলে ৫১)। রাসেলের বলে আকিল ও আলজারি জোসেফের দুর্দান্ত যৌথ প্রচেষ্টায় আউট হন ইংলিশ অধিনায়ক।

তিনে নামা উইল জ্যাকসকে পরের ওভারেই ফেরান গুডাকেশ মোটি। তবে সল্টের সঙ্গে লিয়াম লিভিংস্টোনের জুটিতে চলতে থাকে ইংল্যান্ডের রান তাড়া। এই জুটিতে ৭০ রান উঠে যায় ৩৪ বলে। হোল্ডারকে টানা দুটি ছক্কার পর সিঙ্গেল নিয়ে সল্ট সেঞ্চুরিতে পা রাখেন ৫১ বলে। তবে পরের বলেই লিভিংস্টোন আউট হয়ে যান ১৮ বলে ৩০ রান করে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন তখন ১৩ বলে ৩৭ রান। হ্যারি ব্রুক নেমে প্রথম বলটিই পাঠিয়ে দেন গ্যালারিতে। ১৯তম ওভারে সল্টের ছক্কার পরও রান আসে কেবল ১০। শেষ ওভারে তাই প্রয়োজন পড়ে ২১ রানের। সেখানেই ব্রুকের বীরত্ব। 

রাসেলের করা শেষ ওভারের প্রথম বলে ফাইন লেগের পাশ দিয়ে চার মারেন ব্রুক। পরেরটিতে ছক্কা মারেন চোখধাঁধানো শটে এক্সট্রা কাভারের ওপর দিয়ে। তৃতীয় বলটি লেগ স্টাম্পে ফুল টস করে বসেন রাসেল। ব্রুক স্রেফ ব্যাট ঘুরিয়েই বল পাঠিয়ে দেন গ্যালারিতে। পরের বলে পুল শটে দুই রান। এরপর থার্ডম্যানের ওপর দিয়ে ছক্কায় জয়ের ঠিকানায় এবং তাকে জড়িয়ে ধরে সল্টের সেই গগণবিদারী চিৎকারে উদযাপন।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের শুরুটা যদিও খুব ভালো ছিল না। প্রথম ওভারে মইন আলির বলে দুটি বাউন্ডারি মারলেও ওই ওভারেই ফিরে যান আগের ম্যাচের নায়ক ব্র্যান্ডন কিং। পরের ওভারে কাইল মেয়ার্সকে শূন্যতেই ফেরান রিস টপলি। তবে ৮ রানে ২ উইকেট হারিয়ে দমে যায়নি তারা। নিকোলাস পুরান ও শেই হোপ শুরু করেন পাল্টা আক্রমণ। তৃতীয় উইকেটে ৫৪ রান তোলেন তারা ৬.১ ওভারে। ১৯ বলে ২৬ করে হোপ বিদায় নিলেও রভম্যান পাওয়েলকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন পুরান। এই জুটিতে আসে ৩২ বলে ৫৮ রান। পাওয়েল ফেরেন ২১ বলে ৩৯ রান করে।

পুরানের ফিফটি আসে ৩৭ বলে। তখনও পর্যন্ত মনে হচ্ছিল, ১৮০ রানের পাশেপাশে কোনো স্কোরে যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ ওভার শেষে তাদের রান ছিল ১৪৩। কিন্তু পরের ওভারগুলোতে টর্নেডো বইয়ে দেন পুরান ও শেরফেন রাদারফোর্ড। দুজনের জুটিতে আসে ২৯ বলে ৬৩ রান। টাইমাল মিলসের এক ওভারে দুই ছক্কা ও তিন চারে ২৫ রান নেন দুজন। ৬টি করে চার ও ছক্কায় ৪৫ বলে ৮২ করে আউট হন পুরান। প্রায় চার বছর পর টি-টোয়েন্টি খেলতে নেমে রাদারফোর্ড ১৭ বলে করেন ২৯।

শেষ দিকে ঝড় তোলেন জেসন হোল্ডার। ইনিংসের শেষ তিন বলে ছক্কা, চার, ছক্কাসহ ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ ৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৭৯ রান। কিন্তু ইংলিশরা এ দিন ফিরিয়ে দেয় সবটুকুই। পুরানের জবাব হয়ে আসেন সল্ট, হোল্ডারের শেষের ঝড় যেমন ছাপিয়ে যান ব্রুক। সিরিজের শেষে দুই ম্যাচ ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে, আগামী বুধ ও শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২২২/৬ (কিং ৮, মেয়ার্স ০, পুরান ৮২, হোপ ২৬, পাওয়েল ৩৯, রাদারফোর্ড ২৯, রাসেল ৮*, হোল্ডার ১৮*; মইন ৩-০-২৬-১, টপলি ৪-০-৩২-১, অ্যাটকিনসন ২-০-৩৩-০, লিভিংস্টোন ২-০-২৭-০, রাশিদ ৪-০-৩২-২, মিলস ২-০-৩২-০, কারান ৩-০-৩৪-২)।

ইংল্যান্ড: ১৯.৫ ওভারে ২২৬/৩ (সল্ট ১০৯*, বাটলার ৫১, জ্যাকস ১, লিভিংস্টোন ৩০, ব্রুক ৩১*; আকিল ৪-০-৪৪-০, হোল্ডার ৪-০-৫২-১, রাসেল ৩.৫-০-৫০-১, মোটি ৪-০-৩০-১, জোসেফ ৪-০-৫০-০)।

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।

সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজের তিনটি শেষে ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: ফিল সল্ট।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে
দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে
সর্বশেষ খবর
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা

১৬ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম

২১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২৪ মিনিট আগে | চায়ের দেশ

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৩১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

৪২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৪৮ মিনিট আগে | মাঠে ময়দানে

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

৫৮ মিনিট আগে | দেশগ্রাম

অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

৫৯ মিনিট আগে | জাতীয়

বাঞ্ছারামপুরে মাদকবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১ ঘণ্টা আগে | জাতীয়

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১ ঘণ্টা আগে | নগর জীবন

সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩

১ ঘণ্টা আগে | নগর জীবন

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের পর বাড়লো রুপার দামও
স্বর্ণের পর বাড়লো রুপার দামও

১ ঘণ্টা আগে | অর্থনীতি

ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন
মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি

২ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

২ ঘণ্টা আগে | অর্থনীতি

বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা

২ ঘণ্টা আগে | নগর জীবন

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি
হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ

২ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

২ ঘণ্টা আগে | অর্থনীতি

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

২ ঘণ্টা আগে | জাতীয়

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৩ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?
দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?

২২ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

২ ঘণ্টা আগে | জাতীয়

আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত
প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৬ ঘণ্টা আগে | জাতীয়

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৪৯ মিনিট আগে | মাঠে ময়দানে

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক