শিরোনাম
প্রকাশ: ১০:১৯, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ আপডেট: ১০:২৩, শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বসুন্ধরা শুভসংঘ

পাবনার অসচ্ছল নারীদের পাশে বসুন্ধরা গ্রুপ

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
পাবনার অসচ্ছল নারীদের পাশে বসুন্ধরা গ্রুপ

গত শনিবার সকাল ১১টা ছুঁই ছুঁই। পাবনা পৌরসভার লাইব্রেরি বাজার এলাকায় রিকশার অপেক্ষায় কামরুন নাহার ও আকলিমা বেগম। তাঁরা দুজন প্রতিবেশী। কামরুন নাহার বিধবা হয়েছেন চার বছর আগে। সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছেন। আকলিমা বেগমের স্বামী আছেন না থাকার মতোই। দ্বিতীয় সংসার পেতেছেন। খোঁজ নেন কালেভদ্রে। এই দুই নারীর সংসারে অভাব-অনটনের সীমা নেই। কোথাও একটু মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন, খুঁজছেন বেঁচে থাকার একটি হাতিয়ার। সেদিন কামরুন নাহার আর আকলিমা বেগমের মতো আরো ৯৮ জন নারী এসেছেন পাবনা সদরের আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজে। বসুন্ধরা শুভসংঘ সেদিন বসুন্ধরা গ্রুপের সহায়তায় পাবনার অতিদরিদ্র ১০০ নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দিয়েছে।

সবাই জীবনে সচ্ছলতা ফিরিয়ে আনতে চেষ্টা করছেন। তাঁরা সবাই সাহসী। এই সাহসী নারীদের জীবনযুদ্ধে পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।

Bashundharaসকাল ১১টা বাজতে বাজতেই দুই বাংলার প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন চলে এলেন আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজে। এরপর পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সঙ্গে বাকি অতিথিরাও চলে আসেন।

পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন মাইক হাতে নিয়ে প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেন শুভসংঘের প্রতিষ্ঠাতা, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলনকে। ইমদাদুল হক মিলনের পর প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

তিনি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সারা দেশেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে নিয়ে নানা ধরনের অনুষ্ঠান করে। কখনো সেলাই মেশিন বিতরণ, কখনো গরু-ছাগল বিতরণ করে। পাবনায়ও আজকে অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। আজকে যাঁদের সেলাই মেশিন দেওয়া হয়েছে, তাঁরা এই মেশিনের মাধ্যমে স্বাবলম্বী হবেন, তাঁদের পরিবারের চালিকাশক্তি বৃদ্ধি পাবে। সমাজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষ যদি পিছিয়ে পড়া মানুষের জন্য এগিয়ে আসেন, তাহলেই সমাজ এগিয়ে যাবে।’

এরপর বক্তব্য দেন পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ প্রামাণিক, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, সূচনা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পূর্ণিমা ইসলাম, আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান রয়েল বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. বাহেজ উদ্দিন। এর মধ্যে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনকে ভিডিও কলে ফোন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে পাবনায় সেলাই মেশিন বিতরণের জন্য ধন্যবাদ জানান।

অতিথিদের বক্তব্যের পর সেলাই মেশিন বিতরণের পালা আসে। এক নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়ে বিতরণ পর্বের উদ্বোধন করেন ইমদাদুল হক মিলন, আখতারুজ্জামান আখতার, জহুরুল ইসলাম, আখিনুর রহমান রেমন ও  হাফিজুর রহমান রয়েল বিশ্বাস। এরপর এক এক করে সবার হাতে তাঁদের কাঙ্ক্ষিত সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

শুভসংঘের সেলাই মেশিন হাতে পেয়ে অশ্রুসিক্ত নয়নে সাধুপাড়া এলাকার বিধবা মোসাম্মৎ শেফালি বলেন, ‘এই সেলাই মেশিন পেয়ে আমি অনেক খুশি। আমার স্বামী নেই, আমার কোনো ছেলে নেই, তিনটা মেয়ে আছে ঘরে। অনেক কষ্ট করে মেয়েদের পড়াশোনা করিয়েছি। মেয়েদের পরীক্ষার ফি পর্যন্ত দেওয়ার মতো আমার অবস্থা ছিল না। স্কুলের প্রধান শিক্ষকের কাছে এসে ফি মওকুফ করিয়ে নিতাম। আজকে এই সেলাই মেশিন পাওয়ার মাধ্যমে আমার অনেক উপকার হবে। আমি আপনাদের এই ঋণ কোনো দিনও শোধ করতে পারব না।’

পাবনা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নিলুফা ইয়াসমিন নীলা সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি এই সেলাই মেশিন পেয়ে খুব খুশি হয়েছি। আমার অনেক উপকার হবে। পরিবারে তিনটা ছেলে, স্বামী আর শ্বশুর-শাশুড়িকে নিয়ে চলতে কষ্ট হয়। এই সেলাই মেশিনের মাধ্যমে আমি দিনে এক-দেড় শ টাকাও যদি আয় করতে পারি, আমি সেটা পরিবারে দিতে পারব। পরিবারটা আমাদের আরেকটু ভালো চলবে।’

নারীদের অবহেলিত রেখে সমাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়

অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী চেয়ারম্যান, আলহাজ আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট)।
অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী চেয়ারম্যান, আলহাজ আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্ট (এবি ট্রাস্ট)।

স্বাধীনতার ৫০ বছর পার করে ফেললেও আমাদের দেশে সামাজিকভাবে নারীর ক্ষমতায়ন হয়নি। আর্থিকভাবে আমাদের সমাজের নারীরা এখনো অনেক পিছিয়ে। বিশেষ করে গ্রামীণ অসচ্ছল পরিবারের নারীদের আর্থিক সক্ষমতা অর্জনে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে বসুন্ধরা শুভসংঘকে দীর্ঘদিন ধরে আমাদের দেশের প্রান্তিক নারীদের আর্থিক সক্ষমতা অর্জনে কাজ করতে দেখা যাচ্ছে।

বিশেষ করে জেলা, উপজেলায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ প্রকল্প চোখে পড়ার মতো। দরিদ্র নারীদের তারা বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিচ্ছে। গরিব ও মেহনতি মানুষের কল্যাণ ও ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নের জন্য গঠিত পাবনার আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্টের (এবি ট্রাস্ট) সঙ্গে বসুন্ধরা শুভসংঘ এ কাজ বেশ আন্তরিকতার সঙ্গে করেছে। আমি এই উদ্যোগের প্রশংসা করি।

এই সেলাই মেশিন আমাদের গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখবে। আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের এগিয়ে নিতে হবে। নারীদের অবহেলিত রেখে সমাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়।

নীলার স্বপ্নপূরণ

nila

পাবনা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিলুফা ইয়াসমিন নীলা। তিন ছেলে, স্বামী আর শ্বশুর-শাশুড়িকে নিয়ে তাঁর সাত সদস্যের পরিবার। স্বামীর উপার্জন দিয়ে পরিবার চলে না। ছেলেদের মানুষ করা নীলার অনেক বড় স্বপ্ন।

কিন্তু ছেলেদের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। আশায় বুক বেঁধেছিলেন উপার্জনের কোনো একটি পথ যদি বের করা যায়। নিজে কিছু উপার্জন করতে পারলে ছেলেদের পড়াশোনা করানোর স্বপ্নটা পূরণ হবে। অবশেষে নীলার সেই স্বপ্নপূরণে এগিয়ে এলো বসুন্ধরা শুভসংঘ। নীলার হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন তুলে দেওয়া হলো। 

সেলাই মেশিন পেয়ে আনন্দে আপ্লুত নিলুফা ইয়াসমিন নীলা বলেন, ‘ছেলেদের পড়াশোনা করিয়ে ভালো মানুষ করাই ছিল আমার বড় স্বপ্ন, কিন্তু নিজের উপার্জন ছিল না। পরিবারের উপার্জন দিয়ে ছেলেদের পড়াশোনার খরচ দেওয়া যেত না। এখন আমি যদি এই সেলাই মেশিন দিয়ে দিনে কিছু টাকাও আয় করতে পারি, সেটা আমার ছেলেদের পড়াশোনার পেছনে ব্যয় করতে পারব। বসুন্ধরা গ্রুপকে অনেক ধন্যবাদ জানাই।’

পিছিয়ে পড়া পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে

মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রশাসক, পাবনা
মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা প্রশাসক, পাবনা

বসুন্ধরা শুভসংঘ সারা দেশেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে নিয়ে বিভিন্ন কাজ করে। কখনো সেলাই মেশিন বিতরণ, কখনো গরু-ছাগল, হাঁস-মুরগি বিতরণ করে থাকে। এটি বেশ ভালো উদ্যোগ। আমি তাদের এমন ভালো কাজের প্রশংসা করি।

পাবনায়ও তারা পিছিয়ে পড়া প্রান্তিক নারীদের মাঝে ১০০ সেলাই মেশিন বিতরণ করেছে। এই সেলাই মেশিন যাঁদের দেওয়া হয়েছে, তাঁরা এই মেশিন দিয়ে উপার্জন করতে পারবেন, যেটা তাঁদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। আবার পরিবারের সেলাইয়ের কাজগুলোও তাঁরা করতে পারবেন। এতে পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। বসুন্ধরা গ্রুপের মতো আমাদের দেশের বিত্তশালীরা যদি এভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য এগিয়ে আসেন, তাহলে সমাজ এগিয়ে যাবেই।

সুখের খোঁজে সুমনা

sumonapicটানাপড়েনের সংসার পাবনার শালগাড়িয়ার সুমনা খাতুনের। বিয়ের পর থেকে সুখ কী জিনিস, সেটি দেখার সুযোগ হয়নি তাঁর। স্বামীর ছোট একটি দোকান আছে। সেটি দিয়েই শ্বশুর-শাশুড়ি নিয়ে টেনেটুনে পরিবার চলছে।

অভাব তাঁদের পরিবারের নিত্যসঙ্গী। সব সময় নুন আনতে পান্তা ফুরায়। বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিন পেয়ে সেদিন আনন্দে আত্মহারা হয়েছেন তিনি। আনন্দিত সুমনাকে দেখে মনে হলো, সুখের সন্ধান পেয়েছেন তিনি।

অভাবের পরিবারে এই আনন্দ কতক্ষণ থাকবে, সুমনা সেটি জানেন না। তবে নিজে কিছু একটা করার সুযোগ পেয়েছেন এবার এমনটি জানিয়ে তিনি বলেন, ‘যে দোকান আছে ওটা দিয়ে পরিবার চলে না। এখন আমি কিছু করতে পারব। নিজে জামাকাপড় সেলাই করে সেটা দিয়ে উপার্জন করতে পারব। যা আয় হবে, সেটা সংসারের কাজে ব্যয় করতে পারব। নিজের স্বামী, শ্বশুর-শাশুড়ির জন্য কিছু হলেও করতে পারব।’

বসুন্ধরা শুভসংঘের কাজ ঈর্ষণীয়

আখতারুজ্জামান আখতার, সভাপতি, পাবনা প্রেস ক্লাব
আখতারুজ্জামান আখতার, সভাপতি, পাবনা প্রেস ক্লাব

বসুন্ধরা শুভসংঘ সারা দেশে অনেক জনহিতকর কাজ করে যাচ্ছে। পাবনায়ই বসুন্ধরা শুভসংঘের অনেকগুলো কাজ আছে। আমরা শুভসংঘকে পাঠাগার করতে দেখেছি, প্রতিবন্ধীদের দোকান করে দিতে দেখেছি, পাবনার প্রান্তিক গ্রামে শুভসংঘকে স্কুল করে দিতে দেখেছি। এখন আবার ১০০ নারীকে সেলাই মেশিন দিয়েছে।

আমাদের দেশের পিছিয়ে পড়া মানুষের জন্য বিত্তবানরা যদি সব সময় এগিয়ে আসতেন, তাহলে সমাজ এত পিছিয়ে পড়ত না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পিছিয়ে পড়া মানুষের জন্য বিত্তবানরা সব সময় এগিয়ে আসেন না। এ ক্ষেত্রে ব্যতিক্রম বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ তাদের এই কাজের ধারা অব্যাহত রাখুক। দোয়া ও শুভ কামনা।

নারীদের জীবনসংগ্রামে জয়ী হতে পাশে থাকবে বসুন্ধরা

অধ্যাপক মো. বাহেজ উদ্দিন, অধ্যক্ষ, শহীদ সরকারি বুলবুল কলেজ, পাবনা
অধ্যাপক মো. বাহেজ উদ্দিন, অধ্যক্ষ, শহীদ সরকারি বুলবুল কলেজ, পাবনা

অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের জন্য বসুন্ধরা শুভসংঘকে অনেক ধন্যবাদ জানাই। বসুন্ধরা শুভসংঘ সাধারণ মানুষের জন্য দেশের সর্বত্র কাজ করে যাচ্ছে। প্রান্তিক দরিদ্র মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায়, সেই চেষ্টা শুভসংঘ করে যাচ্ছে। সেলাই মেশিন প্রান্তিক নারীদের ভাগ্য পরিবর্তনের একটি হাতিয়ার হতে পারে।

আমাদের দেশের নারীরা দরিদ্র নয়, তারা সাহসী। তাদের সাহসিকতার জন্যই সমাজ টিকে আছে। আমাদের দেশের নারীরা চেষ্টা করলে জীবনসংগ্রামে জয়ী হতে সক্ষম। আমি বিশ্বাস করি, যারা এই সেলাই মেশিন পেয়েছে, তারাও জীবনসংগ্রামে জয়ী হবে। আর তাদের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘ।

সারা দেশে মানবিক কাজ করে বসুন্ধরা শুভসংঘ

জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, পাবনা প্রেস ক্লাব
জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, পাবনা প্রেস ক্লাব

বসুন্ধরা শুভসংঘ বিশিষ্ট লেখক ও সাংবাদিক ইমদাদুল হক মিলনের হাতে গড়া একটি প্রতিষ্ঠান। শুভ কাজে সবার পাশে থাকার জন্য সংগঠনটি সারা দেশে মানবিক কাজ করে যাচ্ছে। পাবনায় যে লক্ষ্য নিয়ে ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে, সেই লক্ষ্য যেন বাস্তবায়ন হয়। এই সেলাই মেশিন দিয়ে যেন পরিবারগুলো উপকৃত হতে পারে, ওই পরিবারগুলোর ছেলেমেয়েরা যেন স্কুলে যেতে পারে, পরিবারের কাউকে যেন না খেয়ে থাকতে হয়, আমি সেই আশাবাদটুকু সবার কাছে রাখব।

একটি সেলাই মেশিন যে সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার, সেই প্রমাণ যাতে আমি পাবনাবাসীর কাছে পাই, তাহলে বসুন্ধরা শুভসংঘের এই কাজ করা সার্থক হবে।

নারীর অর্থনৈতিক মুক্তিতে ভূমিকা রাখবে

আঁখিনুর ইসলাম রেমন, বার্তা সম্পাদক, দৈনিক ইছামতি, পাবনা
আঁখিনুর ইসলাম রেমন, বার্তা সম্পাদক, দৈনিক ইছামতি, পাবনা

নারীর সামাজিক ক্ষমতায়নে এবং আর্থিক দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য একেকটি সেলাই মেশিন তাদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হতে পারে। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শত শত নারীকে এভাবে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে। এটি আমাদের চলমান সামাজিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।

এরই ধারাবাহিকতায় পাবনায় এবি ট্রাস্টের ব্যবস্থাপনায় বসুন্ধরা শুভসংঘ ১০০ জন নারীকে যে সেলাই মেশিন বিতরণ করল, তা তাদের সাংসারিক কাজের সহযোগিতাসহ নিজেদের আয়ের সুযোগ তৈরি করবে। তাদের সংসারে কিছুটা হলেও সচ্ছলতা আসবে। বসুন্ধরা শুভসংঘের এমন ভালো কাজের ধারা যেন অব্যাহত থাকে, এই প্রত্যাশা করছি।

এই বিভাগের আরও খবর
ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্ত
ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্ত
হাতীবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন
হাতীবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে নোয়াখালীতে গাছের চারা বিতরণ
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে নোয়াখালীতে গাছের চারা বিতরণ
মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে কিশোর-কিশোরীদের মাঝে ফুটবল বিতরণ বসুন্ধরা শুভসংঘের
মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রাখতে কিশোর-কিশোরীদের মাঝে ফুটবল বিতরণ বসুন্ধরা শুভসংঘের
সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
রাজবাড়ীতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের গাছের চারা বিতরণ
রাজবাড়ীতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের গাছের চারা বিতরণ
সর্বশেষ খবর
রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার
রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার

২৪ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
হরমুজ প্রণালির কাছে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

৪৩ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

ভূরুঙ্গামারীতে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ
ভূরুঙ্গামারীতে ৯১৮ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ

১২ মিনিট আগে | দেশগ্রাম

বগুড়ায় নষ্ট চাল দিয়ে কাচ্চি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা
বগুড়ায় নষ্ট চাল দিয়ে কাচ্চি তৈরি, ৪০ হাজার টাকা জরিমানা

১৩ মিনিট আগে | দেশগ্রাম

নওগাঁয় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার
নওগাঁয় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

১৮ মিনিট আগে | দেশগ্রাম

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার
হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ইসরায়েলি কমান্ডার

১৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

উত্তর কোরিয়াকে আটকাতে ৫ লাখ ‘ড্রোন যোদ্ধা’ গঠন করবে সিউল
উত্তর কোরিয়াকে আটকাতে ৫ লাখ ‘ড্রোন যোদ্ধা’ গঠন করবে সিউল

১৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে
বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড
বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড

২৩ মিনিট আগে | জাতীয়

জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
জয়পুরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

২৩ মিনিট আগে | দেশগ্রাম

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি

২৫ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি
কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি

২৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী
নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

২৬ মিনিট আগে | মন্ত্রীকথন

হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকীতে পুস্পস্তবক অর্পণ
হাবিপ্রবিতে হাজী মোহাম্মদ দানেশের মৃত্যুবার্ষিকীতে পুস্পস্তবক অর্পণ

২৮ মিনিট আগে | ক্যাম্পাস

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে গ্রেফতার
সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে গ্রেফতার

২৯ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপে আফ্রিকার দাপট
বিশ্বকাপে আফ্রিকার দাপট

৩৪ মিনিট আগে | মাঠে ময়দানে

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা
আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা

৩৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা
৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ধুঁকছে টাইগাররা

৩৯ মিনিট আগে | মাঠে ময়দানে

জাতীয় বিশ্ববিদ্যালয়: ঘাটতি বাজেটেই নতুন অর্থবছরের কার্যক্রম শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়: ঘাটতি বাজেটেই নতুন অর্থবছরের কার্যক্রম শুরু

৩৯ মিনিট আগে | ক্যাম্পাস

পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

৪০ মিনিট আগে | জাতীয়

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

৪২ মিনিট আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলায় ভূমিকম্প: এখনো বহু মানুষ নিখোঁজ
ভেনেজুয়েলায় ভূমিকম্প: এখনো বহু মানুষ নিখোঁজ

৪৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৪৬ মিনিট আগে | ক্যাম্পাস

কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার
কুমিল্লার প্রথম নারী ডিসি রোজী আক্তার

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় আহত ১০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় আহত ১০

৫০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে
সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

৫৬ মিনিট আগে | জাতীয়

নিরাপদ মাতৃত্বে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সহযোগী ‘জননী’
নিরাপদ মাতৃত্বে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সহযোগী ‘জননী’

৫৬ মিনিট আগে | হেলথ কর্নার

দেশে ফিরেই গ্রেপ্তার সাবেক পৌর কমিশনার
দেশে ফিরেই গ্রেপ্তার সাবেক পৌর কমিশনার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাঞ্ছারামপুরে ছাগলকে জোর করে পানি খাওয়ানো সেই বাদশা গ্রেফতার
বাঞ্ছারামপুরে ছাগলকে জোর করে পানি খাওয়ানো সেই বাদশা গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

৯ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

৪ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

১৮ ঘণ্টা আগে | জাতীয়

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

৮ ঘণ্টা আগে | জাতীয়

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

৬ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?
নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?
নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা
নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

১৬ ঘণ্টা আগে | শোবিজ

এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর
এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর

৪ ঘণ্টা আগে | জাতীয়

মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন