রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৯১টি, লালবাগ বিভাগে ১৬০টি, মতিঝিল বিভাগে ২৮৪টি, ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৫৫২টি, তেজগাঁও বিভাগে ১৭৬টি, মিরপুর বিভাগে ২০২টি, উত্তরা বিভাগে ৪১৫টি এবং গুলশান বিভাগে ২২৪টি মামলা করা হয়েছে।
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা করা হয়েছে।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
বিডি-প্রতিদিন/জেডআর