বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৩-২ ব্যবধানে ম্যাচটি হেরে যায় সেনেগাল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের ১২৪ মিনিটে পেনাল্টি থেকে বেলজিয়ামের হয়ে জয়সূচক গোলটি করেন টিলেমান্স। এতে প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ ষোলোতে জায়গা করে লুকাকুরা।
তবে সব ছাপিয়ে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর বর্তমান কোচিং স্টাফ বহাল থাকা পর্যন্ত দলে হয়ে আর না খেলার কথা জানিয়ে সেনেগালের মিডফিল্ডার পাপে গুয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে গুয়ে লিখেছেন, যতদিন এই টেকনিক্যাল স্টাফরা দায়িত্বে থাকবেন, ততদিন আমি জাতীয় দল থেকে বিরতি নেব। তবে পোস্টে তিনি কোচ পাপে থিয়াওয়ের নাম উল্লেখ করেননি।
ভিয়ারিয়ালের ২৭ বছর বয়সী এই খেলোয়াড় বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে সেনেগালের ৫-০ ব্যবধানের জয়ে দুটি গোল করেছিলেন। সেনেগালের জন্য চলতি বছরটি এমনিতেই কঠিন ছিল। এর আগে মরক্কোর বিপক্ষে গুয়ের অতিরিক্ত সময়ের গোলে পাওয়া ‘আফ্রিকা কাপ অফ নেশনস’-এর শিরোপাটি এক নজিরবিহীন আপিল মামলার রায়ে বাতিল হয়ে গিয়েছিল।
এরপর স্বাগতিক মরক্কোকে স্টপেজ টাইমে পেনাল্টি দেওয়া হলে থিয়াও তার দলকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন। তখন ম্যাচের স্কোর ছিল গোলশূন্য ড্র। ১৫ মিনিট বিরতির পর খেলা আবার শুরু হয় এবং মরক্কোর সেই পেনাল্টিটি ঠেকিয়ে দেওয়া হয়।
ম্যাচ-পরবর্তী শাস্তিমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে মরক্কো আপিল করে। এতে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের বিচার করা রায় দেন। এতে সেনেগালকে এই ম্যাচে পরাজিত ঘোষণা করা উচিত এবং থিয়াওকে প্রতিযোগিতার পরবর্তী আসরে পাঁচটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
সেনেগাল বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থিত ‘কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট’-এ তাদের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।
বিডি প্রতিদিন/আরকে