চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার বিকালে সদর উপজেলার ঘুঘুডিমা মোড়ে এই মানববন্ধন করা হয়। নাসরিন আখতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মহিলা লীগের সদর উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি বলেও জানা গেছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নাসরিন আখতার ঘুঘুডিমা মাঠের গর্ত ভরাট ও ওয়াল নির্মাণের জন্য উপজেলা ত্রাণ শাখা থেকে ২ দফায় ৪ লাখ টাকা বরাদ্দ নেন। তবে মাঠ ভরাট বা ওয়াল নির্মাণ না করেই তিনি ৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া নাসরিন মাঠের পাশ থেকে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন গাছ কেটে বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে নাসরিনকে গ্রেফতারসহ আত্মসাৎ করা অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার দাবি করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, আলতাফুর রহমান, মো. নাসিম আলীসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই