কার্যক্রম নিষিদ্ধ মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সোনিয়া সুলতানাকে জেলগেট থেকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তিনি মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।
এর আগে তিনি মাগুরা থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাবন্দি ছিলেন। গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।
তবে জামিননামা কারাগারে পৌঁছানোর পর আজ সকালে তিনি মুক্তি পান।
বিডি-প্রতিদিন/এমই