নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসিকাধীন ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
একই সঙ্গে কবে থেকে পুনরায় ইজারা কার্যক্রম শুরু হবে, সে বিষয়েও কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের অপেক্ষা করার নির্দেশ দিয়েছে নাসিক।
স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ