ঠাকুরগাঁওয়ে ১০০ জন নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুর হক। এছাড়াও সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, মহিলা বিষয় অধিদপ্তরের উপপরিচালক জিন্নাতারা ইয়াছমিন, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর ভেটেরিনারি সার্জন ডা: ইলারা পারভীন, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আহাম্মেদ ওমর ফারুক, রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন, এরিয়া ম্যানেজার খায়রুজ্জামান বাবু বক্তব্য দেন।
এসময় বক্তরা, দুগ্ধ শিল্প নারীর ক্ষমতায়নের অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। টেকসই দুগ্ধ শিল্প গড়ে তুলতে নারীদের দক্ষতা বৃদ্ধি করা জরুরি। এই ধরনের প্রশিক্ষণ নারী খামারিদের দক্ষতা বাড়াবে এবং খামারের আয় বৃদ্ধি করে নারীর ক্ষমতায়নে সহায়তা করবে।
বিডি প্রতিদিন/এএম