যানবাহনের চাপ নেই ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে। শহরের বেশির ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় লোকজন চলাচল একেবারে কম।
ঈদ শেষে লোকজন এখনো কর্মস্থলে ফিরতে শুরু করেনি। পাটুরিয়া ও আরিচা ঘাটে নেই কোনো ধরনের যানজট।
বিকেলে থেকে ঢাকাগামী যানবাহনের চাপ বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজ শনিবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে অল্প অল্প যানবাহন চলাচল করতে দেখা যায়। রিকশা, টেম্পো ও বাস ভাড়া অতিরিক্ত আদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে চলাচল করছে মোটরসাইকেলসহ বেশকিছু যানবাহন।
বিডি প্রতিদিন/কেএইচটি