সর্বজনীন লোক উৎসব
পহেলা বৈশাখ
ঢোল বাজে আর বাঁশি বাজে
তালে বাজে ঢাক।
মেলা বসে গঞ্জে-গাঁয়ে
নামে লোকের ঢল
আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ
বয় যে অবিরল।
রকমারি সাজপোশাকে
বাড়িয়ে তোলে রূপ
সবার মাঝে ব্যস্ততা খুব
কেউ থাকে না চুপ।
নতুন আশার আলো পেতে
সকলেই উন্মুখ
জীর্ণ-জরা বিদায় করে
চায় সকলেই সুখ।