সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
এদিন পুঁজিবাজারে লেনদেন হয়েছে ১৬১৪ কোটি টাকা। এর মধ্যে ডিএসইতে ১৫৭৩ কোটি ও সিএসইতে ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৫৬ ও ২১৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে এক হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২২২ কোটি টাকা বেশি।
আগের দিন ডিএসইতে এক হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৯টি কোম্পানির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৫০ পয়েন্টে অবস্থান করছে। মঙ্গলবার সিএসইতে হাত বদল হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫১টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।
মঙ্গলবার সিএসইতে ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই