ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেছেন, জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট হৃদরোগ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিকিৎসাসেবার মান উন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দক্ষতা, স্বচ্ছতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে ড্যাব মহাসচিব হাসপাতালের সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এর আগে হাসপাতালে পৌঁছালে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধারঞ্জন রায়সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের (চিকিৎসা শিক্ষা) পরিচালক ডা. এফ.এম. মোস্তফা সরকার, ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং জিয়া হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-কে সংক্ষেপে ড্যাব বলা হয়।
বিডি-প্রতিদিন/এমই