নোয়াখালীতে গবেষণা জরিপ ও সেবা সংস্থার (এআরএসএস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মাইজদী হাউজিং এলাকায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান।
সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর রহমান, সংস্থার প্রধান উপদেষ্টা ড. এ. কে. এম. নুর হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, আন-নুর চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ওমর ফারুক, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, ডা. তাহমিনা ও ডা. সাইদ।
এ সময় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভা শেষে সংস্থার পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মাইজদী হাউজিং এলাকার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এনআরএইচ