বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের পরিবারের সদস্যদের হাতে সরকারি আর্থিক অনুদানের চেক তুলে দেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মচারীদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের এ ধরনের কল্যাণমূলক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া সরকারের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/এমই