শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও এক যুগে বাংলাদেশ প্রতিদিন

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম
প্রিন্ট ভার্সন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও এক যুগে বাংলাদেশ প্রতিদিন

৮ মার্চ বাংলাদেশ প্রতিদিনের খোলা কলামে ‘মুজিবের চেতনায় নারী অধিকার’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অসাধারণ যুক্তিগ্রাহ্য চমৎকার লেখা পড়লাম। লেখাটি কালোত্তীর্ণ ভূয়সী প্রশংসা পাওয়ার যোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী বোন শেখ হাসিনার লেখার সঙ্গে ৫০ বছরেরও বেশি আমি পরিচিত। তাঁর লেখায় গতি থাকে, প্রাণ থাকে, থাকে একটা প্রতিশ্রুতি-এ  লেখাতেও তার ব্যতিক্রম হয়নি। নারী সমাজের প্রতি বঙ্গবন্ধুর অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা এবং নারীদের স্বনির্ভর করে তোলার নাড়িছেঁড়া তীব্র আকাক্সক্ষা আজীবন লক্ষ্য করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবের হৃদয় যে কত বড় এবং ভালোবাসায় ভরা ছিল তা আমরা বুঝতে পারলাম না, বুঝতে চাইলামও না। মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা থাকলে একজন মানুষ যে কত ত্যাগী, সাহসী ও নির্লোভ হতে পারেন বঙ্গবন্ধু তার প্রমাণ। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর লেখায় যেমন কবি কাজী নজরুল ইসলামকে এনেছেন, তেমনি বঙ্গবন্ধুর ’৫২ সালে চীন সফরের কথা উল্লেখ করেছেন। বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়াচীন’ বইটি খুবই ছোট। কিন্তু অসাধারণ হৃদয় স্পর্শ করা। চীন সফরে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ভূ-প্রকৃতি, নারী অবমাননা কোনো কিছুই বাদ পড়েনি। সেই সময় আমাদের চেয়ে চীনের নারীরা কতটা পিছিয়ে ছিল তার চমৎকার বর্ণনা বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’-এ লক্ষ্য করেছি। সে কথাই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমৎকারভাবে তুলে ধরেছেন। কিছুটা বিস্মিত হয়েছি এমন সুন্দর একটি লেখা লিখতে যে পরিবেশ এবং সময়ের প্রয়োজন তা তিনি পেলেন কী করে! আমার কাছে তাঁর অসংখ্য চিঠি আছে। তা থেকে বোঝা যায় লেখায় তাঁর আগ্রহ আছে এবং লিখতে ভালোবাসেন। তাঁর জমানায় একশ্রেণির নারীর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় বহু পদে নারী স্থান পেয়েছে। কিন্তু কেন যেন সামাজিকভাবে নারীর মর্যাদা কমা ছাড়া একবিন্দুও বাড়েনি আর আর্থিকভাবে স্বনির্ভর হওয়া, সেদিকে খুব একটা এগোয়নি। আগেকার দিনে অন্যের বাড়িতে ঝি-চাকরানীর কাজ করে সংসার চালিয়েও গ্রামগঞ্জের নারীর যে সম্মান ছিল, যে মর্যাদা ছিল, যে আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল তার কানাকড়িও এখন নেই। প্রশাসনের নানা পদে কিছু মহিলার স্থান হয়েছে। কিন্তু তাতে সার্বিক অর্থে মহিলাদের কোনো উন্নতি হয়নি, আর্থিক ভিত শক্ত হয়নি। বাংলাদেশের গার্মেন্ট শ্রমিকের ৮০-৯০ ভাগ মহিলা। গার্মেন্ট মালিকরা যেভাবে ফুলেফেঁপে উঠেছেন সেক্ষেত্রে শ্রমিকের কোনো লাভ হয়নি। কয়েক হাজার টাকা মাসিক বেতনে গার্মেন্টে কাজ করে যুবতী থেকে বৃদ্ধা হয়েও গ্রামে একটি ঘর করতে পারেনি। কারণ তারা যে বেতন পায় তা দিয়ে তাদের সংসার চালানোই দায়। ঘর ভাড়া, বাজার-ঘাট, কাপড়-চোপড়, প্রসাধন এতেই চলে যায়। এক যুগ চাকরি করেও কেউ স্বাচ্ছন্দ্য দেখেনি। উপার্জনের অর্ধেক যায় খাওয়া-দাওয়া, ঘর ভাড়া। চার আনা যায় কাপড়-চোপড়, গাড়ি ভাড়া আর চার আনা প্রসাধন। প্রত্যেকটা শিল্পের মালিক গার্মেন্টের সঙ্গে একটা প্রসাধন কারখানাও করে রেখেছেন। স্নো, পাউডার, লিপস্টিক, তেল, সাবান, ক্রিম এসবেই বেতনের চার আনা খরচ করে। গার্মেন্ট মালিকের ফ্যাক্টরি থেকে যে বেতন পায় সারা মাসে তার চার আনা প্রসাধন কিনতে তার মালিকের কোম্পানিতেই ফেরত দেয়। বাড়ি ভাড়া, খাবার-দাবারেও অনেক মালিকের বিনিয়োগ আছে। তাই কেউ কোথাও স্বাবলম্বী হতে পারেনি, নিজের পায়ে দাঁড়াতে পারেনি। অর্থনীতি কেমন যেন বদলে গেছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল নেই। ৫০-৬০ বছর আগে একটা প্রাইমারি স্কুলের মাস্টারের বেতন ছিল ৭০-৮০ টাকা। কোনো মাস্টার পরিবার নিয়ে মাসে ২০-২৫ টাকাও খরচ করতে পারতেন না। দুই মাসের বেতন দিয়ে গ্রামে এক পাখি জমি কিনতে পারতেন। পুলিশও পেত ৮০-৯০-১০০ টাকা। বিয়ের আগে বাপ-মায়ের কাছে তারা পাঠাতেন ৫০-৬০-৭০ টাকা। গ্রামের বুদ্ধিমান পিতা-মাতা ছেলের উপার্জিত টাকায় বছরে ২-৩ পাখি জমি কিনতেন। ৫-৭ বছর চাকরি করে ছেলে বিয়ে করত। ১০-১২ বছরের মধ্যে পুলিশের গ্রামের বাড়িতে ২০ পাখি জমি হতো। দুটি টিনের ঘর এক-দেড় শ হাত জায়গাজুড়ে উঠোনওয়ালা বাড়ি। এমনই ছিল তখন গ্রামীণ সমাজ।

’৬০-৬২ সালে আমি যখন গ্রামের স্কুল বরাটিতে পড়তাম আমাদের স্কুলের একজন শিক্ষকের বেতন ১৪০-১৫০ টাকার বেশি ছিল না। তাদের প্রত্যেকের গ্রামের বাড়িতে চমৎকার ঘর, দেখার মতো সচ্ছলতা। আমার প্রধান শিক্ষক দুখীরাম রাজবংশী বেতন পেতেন ২৪০ টাকা। তাঁর স্ত্রীও মহিলা স্কুলের প্রধান শিক্ষিকা, বেতন ২০০ টাকা। স্বামী-স্ত্রীর ৪৪০ টাকার মধ্যে জমিদারের হালে চলাফেরা করেও ৫০ টাকা খরচ করতে পারতেন না। প্রতি মাসে জমি কিনতে পারতেন আড়াই পাখি। যার বাজার মূল্য এখন ৩০-৪০ লাখ টাকা। ৫০ বছর আগে শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষক-কর্মচারীদের যেমন আর্থিক ভিত ছিল ঠিক তেমনি সামাজিক মর্যাদা। ইদানীং শিক্ষক-শিক্ষিকারা যা উপার্জন করেন তাতে তাদের মাসের ১০ দিনও চলে না। সেজন্য উপরি কামাইয়ে ব্যস্ত থাকতে হয়। প্রাইভেট পড়াতে হয়, কোচিং সেন্টার খুলতে হয়। শিক্ষায় সরকারের আরও দৃষ্টি দেওয়া দরকার, যেমন অর্থ বিনিয়োগ করা দরকার তেমনি মেধাবীরা যাতে শিক্ষা খাতে অংশগ্রহণ করে তার জন্য তাদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা প্রদানের প্রয়োজন। যতক্ষণ তা না হবে ততক্ষণ সত্যিকারের মেধার বিকাশ ঘটবে না। বিশেষ করে নারীদের স্বাবলম্বী করতে হলে তাদের আর্থিক ভিত শক্ত করতে হবে। একজন নারী যে ঘরবাড়ি সামলায় সেই শ্রমেরও যে একটা আর্থিক মূল্য আছে এটা সমাজের কেউ বুঝতে চায় না। মা, স্ত্রী সারা দিন বাড়িতে গাধার খাটুুনি খাটেন। কিন্তু সমাজ মনে করে সংসার মনে করে তাঁর এ খাটুুনির কোনো মূল্য নেই, সব উপার্জন করে পুরুষ- এ চেতনা ভাঙতে হবে। তবে লাঠিপেটা করে এ চেতনার অবসান করা যাবে না। হাতে কলমে চোখে আঙুল দিয়ে এ চেতনা ভাঙতে হবে। যেদিন সমাজে নারীর যথাযথ মর্যাদা হবে সেদিনই সমাজ আপনাআপনিই অনেকদূর এগিয়ে যাবে। তাই নারী জাগরণের জন্য সবার আগে দরকার আর্থিক নিশ্চয়তা। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর গত সোমবার ৮ মার্চের লেখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এ লেখার জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। অনেকের কাছে এ লেখাটি ভালো লেগেছে। আমার স্ত্রী লেখাটি পড়ে আলোড়িত হয়েছেন, আনন্দ পেয়েছেন।

বাংলাদেশ প্রতিদিন একটি বহুল আলোচিত সর্বাধিক প্রচারিত পত্রিকা। এত অল্প সময়ে আর কোনো পত্রিকা এত পাঠককে আকৃষ্ট করতে পারেনি। দাম কম বলে প্রচার অধিক আমার কাছে তেমন মনে হয় না। রাস্তাঘাটে গ্রামেগঞ্জে মানুষের হাতে যখন বাংলাদেশ প্রতিদিন দেখি ভালো লাগে। সাধারণত খবরা-খবরের জন্য মানুষ সংবাদপত্র পড়ে, কিনে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ প্রতিদিন যতজন কিনে তার অর্ধেকের বেশি সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পড়ার জন্য কিনে। মাননীয় প্রধানমন্ত্রীর মতো মানুষের লেখা যদি খোলা কলামে ছাপা হয় তাহলে পত্রিকাটিকে তো ধন্যবাদ দিতেই হয়। সংবাদের চেয়ে সম্পাদকীয়র জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম আমার খুবই প্রিয়, ছোট ভাইয়ের মতো। নঈম নিজামের লেখাও সুপাঠ্য, মানুষ খুবই পছন্দ করে। পীর হাবিব, সৈয়দ বোরহান কবীর এদের লেখার দারুণ চাহিদা। আমিও লিখে চলেছি ১২ বছর। ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ। ১১ বছর ধরে বাংলাদেশ প্রতিদিনে লিখে চলেছি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গিয়েছিলাম। মন-প্রাণ উজাড় করে দোয়া করেছি যাতে পত্রিকাটি সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে পারে, সত্য বলতে পারে। পত্রিকার সঙ্গে যুক্ত কলাকুশলী, লেখক, সাংবাদিক সবাইকে শুভ কামনা জানিয়েছি। শুভ কামনা জানিয়েছি পত্রিকার মালিক ও অন্যদের। পরবর্তী বর্ষপূর্তিতে শরিক হতে পারব কি না জানি না। কিন্তু বাংলাদেশ প্রতিদিনের এগিয়ে চলা সফল হয়েছে বলেই আমার কাছে মনে হয়েছে।

১৫ মার্চ বাংলাদেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন আর ১৭ মার্চ বাংলাদেশের জন্মদিন। আমার চোখে বঙ্গবন্ধুর জন্মদিনই মূলত বাংলাদেশের জন্মদিন। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এখনো বাংলাদেশ পেতাম না। হয়তো বাংলাদেশ হতো কয়েক শ বছর পরে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের হাত থেকে আমরা কোনোক্রমেই মুক্তি পেতাম না। বঙ্গবন্ধুর জন্য আমরা ’৭১-এর ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছি। তাই বঙ্গবন্ধুর জন্মদিনই আমার কাছে বাংলাদেশের জন্মদিন, বঙ্গবন্ধুই আমার কাছে বাংলাদেশ। অনেকের হয়তো আমার চিন্তা-চেতনা-চৈতন্য পছন্দ হবে না। তা না হোক, দু-চারজনের হলেই হলো। আমরা সবাই সব বিষয়ে একমত হব এটা কোনো কাজের কথা না। আমরা নানাজনের নানা চিন্তা নানা চেতনার মর্যাদা দেব, যার যার চিন্তা-চেতনা-চৈতন্য নিয়ে অন্যকে সম্মান করে হাসিখুশি আনন্দে বসবাস করব এটাই হলো সত্য কথা। বঙ্গবন্ধু আমার আর কারও না- এ চিন্তা সম্পূর্ণ ভুল। বঙ্গবন্ধু দু-চারজনের না হতে পারেন। কিন্তু বঙ্গবন্ধু অনেকের, প্রায় সবার। কেন যেন সরকার এটা বিবেচনা করে না। বঙ্গবন্ধুকে দল-গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখা আমাদেরই দুর্বলতা। বঙ্গবন্ধু যত বড় তুলনামূলক আমরা ততই ছোট, ক্ষুদ্রাতিক্ষুদ্র। বঙ্গবন্ধুর জীবনে তিনি নিজেকে কখনো ছোট করেননি। বরং বড়ই করেছেন, কাজের মাধ্যমে মহীয়ান করেছেন, শত্রুর সঙ্গে মানবিক আচরণ করেছেন। ভাষাসৈনিক আবদুল মতিন অস্ত্রসহ ধরা পড়লে রাজশাহী সার্কিট হাউসে নিয়ে গোসল-আসল, নাস্তা-পানির ব্যবস্থা করে কয়েক মাসের মধ্যে জেল থেকে বেরিয়ে আসার ব্যবস্থা করেছেন। মুসলিম লীগের নেতা এক সময়ের যোগাযোগমন্ত্রী খান এ সবুর খান স্বাধীনতার পর কলাবরেটর আইনে জেলে ছিলেন। “ভাই মুজিব, তুমি বাংলাদেশ বানাতে চেয়েছো, বাংলাদেশ বানিয়েছো। প্রধানমন্ত্রী হতে চাওনি, তবু প্রধানমন্ত্রী হয়েছো। বুড়ো বয়সে আমি কি জেলে পচে মরবো?” এই চিঠির চার দিনের মাথায় ধানমন্ডি ৩২ এর বাড়ি এনে তার বাসাবাড়ি পয়-পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছিলেন। সর্বহারা পার্টির নেতাদের নামে যখন হুলিয়া আলাউদ্দিন মতিন ও অন্য নেতারা বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে এসে দেখা করে টাকা নিয়ে যেতেন। একটু সতর্ক থাকতে বলতেন পুলিশ যাতে ধরতে না পারে। কী দরদি মন ছিল বঙ্গবন্ধুর। অথচ বিরোধীরা অনেক কিছু না জেনেই বঙ্গবন্ধুকে অমূল্যায়ন করেন, নানাভাবে গালাগাল করার চেষ্টা করে।

গত বছর ১৭ মার্চ ছিল বঙ্গবন্ধুর শততম জন্মদিন আর এবার ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী। ১০০ বছর আর ১০০ দিন অনেকেই হিসাব করেন না, হিসাব নেন না। বঙ্গবন্ধু যে উচ্চতায় ছিলেন, যে হৃদয়ের ছিলেন, যে মানবিকতার ছিলেন আমরা তার সামান্য উপযুক্ত সমর্থক হলে তাঁকে আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে পারতাম। কিন্তু আমাদের দক্ষতার অভাবেই এ মহান নেতাকে আমরা বিতর্কিত করেছি। আরও কত কী যে করব তা আল্লাহই জানেন। তাঁর কন্যা শেখ হাসিনা বর্তমানে সরকারপ্রধান, প্রধানমন্ত্রী। দেশ থাকলে প্রধানমন্ত্রী অনেকেই হবেন। অন্যসব প্রধানমন্ত্রী আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী কখনো এক কথা নয়। কখনো কখনো শেখ হাসিনার জন্য উৎসাহিত হই। কিন্তু তাঁর আশপাশের লোকজন দেখে যে যাই বলুন হতাশ না হয়ে পারি না। অনেকেরই ঠিকানা ঠিক নেই। বঙ্গবন্ধুর জীবদ্দশায় তাঁকে যারা সব থেকে বেশি জ্বালিয়েছে, অবমূল্যায়ন এবং গালাগাল করেছে কেন যেন তারাই আমার বোনের ছায়া পেয়েছে, পাচ্ছে। জানি, পৃথিবীর ইতিহাসে এ রকম অনেক কিছু দেখা যায়। সেসব ভয়াবহ পরিণতির কথা ভেবেই বড় শঙ্কিত হই।  পিতার শততম জন্মবার্ষিকীতে আল্লাহ রাব্বুল আলআমিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ওপর থেকে সব বালা-মুছিবত সরিয়ে নেন, দেশবাসীকে করোনামুক্ত করেন, পরবর্তী দিনগুলো শুধু সাফল্য সাফল্য আর সাফল্যের আনন্দময় হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রেহানাকে আল্লাহ তাঁর  পবিত্র ছায়াতলে রাখুন, তাঁর আত্মীয়স্বজন সবাইকে শান্তিতে স্বস্তিতে রাখুন।

লেখক : রাজনীতিক।

www.ksjleague.com

এই বিভাগের আরও খবর
ভূমিকম্প
ভূমিকম্প
যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার
মতভেদ ও শিষ্টাচার
মতভেদ ও শিষ্টাচার
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
গ্যাসসংকট
গ্যাসসংকট
পবিত্র আশুরা
পবিত্র আশুরা
চেতনায় স্বাতন্ত্র্যবোধ আশুরার অন্যতম শিক্ষা
চেতনায় স্বাতন্ত্র্যবোধ আশুরার অন্যতম শিক্ষা
মাদকাসক্তি রুখতে হবে
মাদকাসক্তি রুখতে হবে
প্রবাসে ঘাম দেশে স্বপ্ন
প্রবাসে ঘাম দেশে স্বপ্ন
জলবায়ু ঝুঁকি
জলবায়ু ঝুঁকি
সাংবাদিককে মারধর
সাংবাদিককে মারধর
সর্বশেষ খবর
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন
ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন

১৪ মিনিট আগে | মাঠে ময়দানে

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

৩০ মিনিট আগে | মাঠে ময়দানে

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে তার মায়ের আবেগঘন বার্তা
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে তার মায়ের আবেগঘন বার্তা

৫৯ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ
প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে
এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

১ ঘণ্টা আগে | শোবিজ

রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড
সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪
দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

২ ঘণ্টা আগে | নগর জীবন

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

২ ঘণ্টা আগে | শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

৩ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি
১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু
আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু

৩ ঘণ্টা আগে | নগর জীবন

সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ
সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান

৪ ঘণ্টা আগে | জাতীয়

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?
কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

৫ ঘণ্টা আগে | জাতীয়

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

পরের পর্বের জন্য শক্তি সঞ্চয় করছেন মেসি
পরের পর্বের জন্য শক্তি সঞ্চয় করছেন মেসি

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের অপূর্ণতার গল্প
বিশ্বকাপের অপূর্ণতার গল্প

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

১৩ ঘণ্টা আগে | জাতীয়

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১৯ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১৮ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৫ ঘণ্টা আগে | অর্থনীতি

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

১৩ ঘণ্টা আগে | নগর জীবন

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

১৮ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম