শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ২৮ মে, ২০২৫

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় এসেছে : সিপিডি

নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় এসেছে : সিপিডি

কোনো রোডম্যাপ নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, এখন নির্দিষ্ট একটি তারিখ দেওয়া যুক্তিযুক্ত ও ভালো সিদ্ধান্ত হবে। সেটা ডিসেম্বর-জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি-মার্চ যাই হোক। গতকাল রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় তিনি এসব কথা বলেন। সিপিডির সংবাদ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক সম্পর্কে পর্যালোচনা তুলে ধরা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাহমিদা খাতুন। এ সময় প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন। বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা দেশি ও বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলে। রাজনীতিতে যদি স্থিতিশীলতা না থাকে, তাহলে বিনিয়োগ আসবে না। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না। অর্থনীতির প্রবৃদ্ধি থেমে যাবে। তখন দারিদ্র্য অনেক বেড়ে যাবে। তাই রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ।

নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচন হয়ে গেলেই যে বাংলাদেশ দ্রুত প্রবৃদ্ধির জগতে ঢুকে যাবে-বিষয়টি এমন নয়। অনেক কিছু আছে যেটা আমাদের করতে হবে। আমরা যদি ব্যাংকিং ও জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সংস্কার ভালোভাবে করতে পারি, তাহলে এটার ফলাফল আমরা পরবর্তীতে পাব। তিনি বলেন, এখন নির্বাচন না হওয়া পর্যন্ত বিনিয়োগ হবে বিষয়টি এমনও নয়। আমাদের এখানে বিনিয়োগ না আসার অন্যতম কারণ হচ্ছে, গ্যাস দিতে পারছি না। অন্যান্য প্রাতিষ্ঠানিক যে সেবাগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। নীতিমালা প্রণীত হয়েছে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। এগুলো করার জন্য তো নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই। খাতগুলোকে আধুনিকায়ন করতে কি আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন আছে?

এদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির পর্যালোচনায় রাজস্বের ঘাটতির তথ্য জানিয়ে ফাহমিদা খাতুন তার প্রবন্ধে জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রাজস্ব বৃদ্ধি মাত্র ৫ দশমিক ৩ শতাংশ হয়েছে। যা লক্ষ্য পূরণের জন্য বাকি সময়ে প্রায় ৬৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি দরকার, যা অসম্ভব। মার্চ পর্যন্ত রাজস্ব আহরণের যে হিসাব সিপিডি করেছে, সেখানে দেখা যাচ্ছে, লক্ষ্যমাত্রা পূরণের জন্য ১ লাখ ৫ হাজার কোটি টাকা আদায় করতে হবে।

মুদ্রাস্ফীতি বৃদ্ধি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি

সিপিডির দেওয়া প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৩ সালের এপ্রিল মাস থেকে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েই চলেছে। খাদ্য মূল্যস্ফীতি এটাকে বাড়িয়ে দেওয়ার অন্যতম চালক হিসেবে কাজ করেছে।

ফাহমিদা খাতুন বলেন, বন্যা, দুর্বল বাজার ব্যবস্থাপনার প্রভাব, আমদানি ব্যয়, সবকিছু মিলিয়ে আমাদের মুদ্রাস্ফীতির বেড়েছে। গ্রামে খাদ্য ও বহির্ভূত মূল্যস্ফীতি বেশি আবার শহরে সেটা সামান্য বেশি। ২০২৩ সালে ৭০ হাজার কোটি টাকার মুদ্রা সরবরাহ করা হয়েছিল। সেটার জন্য মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে। অর্থপ্রবাহ বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি।

সিপিডির গবেষণার তথ্যানুযায়ী, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমার কোনো সম্ভাবনা নেই। তবে চলতি মাস থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মুদ্রাস্ফীতি ধীরগতিতে কমলেও আগামী বছরের মার্চ মাস থেকে কিছু নির্দিষ্ট কারণে সেটা আবার বেড়ে যাবে।

ঋণখেলাপির পরিমাণ দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়েও বেশি : ব্যাংকিং খাতে মূলধন কমতি, খেলাপি ঋণের বৃদ্ধি, দ্বৈত নিয়ন্ত্রণের কারণে এ খাতে সংকটের কারণ বলে সিপিডি তার প্রতিবেদনে জানিয়েছে। সিপিডি বলছে, ঝুঁকি মোকাবিলা করতে যে শক্তিমত্তা প্রয়োজন সেটা দুর্বল হয়ে রয়েছে। ২০২৩ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ হাজার ২০৬ বিলিয়ন টাকা আর সেটা ২০২৫ সালে এসে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৭ বিলিয়ন টাকা। অর্থাৎ দুই বছরে এটা দ্বিগুণের বেশি গিয়েছে। এই ভয়াবহ ঋণখেলাপির পরিমাণ দেশের বার্ষিক শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দের চেয়েও অনেক বেশি, যা অর্থনৈতিক সম্পদের মারাত্মক অপচয় ও অপব্যবহারকে নির্দেশ করে। ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকিং খাতে সংস্কার কার্যকর করতে হলে রাজনৈতিক সদিচ্ছা থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে ব্যাংকিং খাতকে রাজনীতিমুক্ত করা, আইনি ফাঁকফোকর বন্ধ করা ও ইচ্ছাকৃত ঋণখেলাপিদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

বৈদেশিক খাতে ফিরছে স্থিতিশীলতা, তবে বিনিয়োগে ধীরগতি : সিপিডির প্রতিবেদনে উল্লেখ করেছে, চলমান ২০২৫ অর্থবছরে দেশের সামগ্রিক অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়লেও বৈদেশিক খাতে আশাব্যঞ্জক অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী আয় ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বাণিজ্য ঘাটতি কিছুটা কমেছে এবং চলতি হিসাব ভারসাম্য উন্নত হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, যা এখন স্থিতিশীল অবস্থানে রয়েছে।

পুঁজিবাজারে গতি ফিরছে না : সিপিডি জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রথম ৯ মাসে দেশের পুঁজিবাজার প্রত্যাশিত গতিতে অগ্রসর হয়নি। প্রতিবেদনে বলা হয়, আগের অনিয়মের প্রভাব এবং চলমান সংস্কার উদ্যোগের ধীর বাস্তবায়নই এই স্থবিরতার প্রধান কারণ। গত ৯ মাসে কোনো নতুন কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে বাজারে আসেনি। রাজনৈতিক অনিশ্চয়তাও আইপিও তালিকাভুক্তির সুযোগকে সীমিত করেছে।

জ্বালানির দাম বাড়ায় মানুষ চাপে পড়েছে : বাংলাদেশ ভয়াবহ জ্বালানি সংকটে রয়েছে বলে জানিয়েছে সিপিডি। তাদের প্রতিবেদনে বলা হয়, দেশীয় গ্যাস উৎপাদন হ্রাস, ব্যয়বহুল এলএনজি আমদানি ও অব্যবস্থাপনার কারণে শিল্প, কৃষি ও গৃহস্থালি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিদ্যুৎ উৎপাদনও গ্যাস ঘাটতিতে ব্যাহত হচ্ছে, ফলে লোডশেডিং বেড়েছে। বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষও চাপে পড়েছে। সিপিডি দ্রুত গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও জ্বালানি অবকাঠামো আধুনিকায়নের সুপারিশ করেছে।

এই বিভাগের আরও খবর
ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ
সর্বশেষ খবর
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

এই মাত্র | অর্থনীতি

পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর, সম্পাদক পরিষদের নিন্দা
পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর, সম্পাদক পরিষদের নিন্দা

১৪ মিনিট আগে | জাতীয়

শাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
শাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

১৬ মিনিট আগে | ক্যাম্পাস

আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?

১৯ মিনিট আগে | মাঠে ময়দানে

বোয়ালমারীতে ককটেল উদ্ধার, আটক ১
বোয়ালমারীতে ককটেল উদ্ধার, আটক ১

১৯ মিনিট আগে | দেশগ্রাম

সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৪ লাখ ৩৫ হাজার
সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৪ লাখ ৩৫ হাজার

২৬ মিনিট আগে | জাতীয়

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপিত
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপিত

২৮ মিনিট আগে | পরবাস

কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ
কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

৩১ মিনিট আগে | দেশগ্রাম

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

৪০ মিনিট আগে | দেশগ্রাম

স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে : মির্জা ফখরুল
স্বাধীনতা বিরোধীদের চেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে : মির্জা ফখরুল

৪৫ মিনিট আগে | রাজনীতি

পিকআপ চাপায় ভ্যানচালক নিহত
পিকআপ চাপায় ভ্যানচালক নিহত

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস
উজ্জ্বল ত্বকের জন্য ৭টি কার্যকর টিপস

৫০ মিনিট আগে | জীবন ধারা

টাঙ্গাইলে মহান বিজয় দিবস পালিত
টাঙ্গাইলে মহান বিজয় দিবস পালিত

৫২ মিনিট আগে | দেশগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে রেড ক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে রেড ক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

নারায়ণগঞ্জে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
নারায়ণগঞ্জে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

৫৫ মিনিট আগে | দেশগ্রাম

রাজশাহীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন
রাজশাহীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন

৫৮ মিনিট আগে | নগর জীবন

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ময়লার ভাগাড়
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ময়লার ভাগাড়

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

একাত্তরের স্বাধীনতা বিরোধীরা চায় দেশ বিপাকে পড়ুক : মির্জা আব্বাস
একাত্তরের স্বাধীনতা বিরোধীরা চায় দেশ বিপাকে পড়ুক : মির্জা আব্বাস

১ ঘণ্টা আগে | রাজনীতি

পঞ্চগড়ে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন শোভাযাত্রা
পঞ্চগড়ে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন শোভাযাত্রা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিসিএলেও খেলা হচ্ছে না অভিজ্ঞ নাহিদার
বিসিএলেও খেলা হচ্ছে না অভিজ্ঞ নাহিদার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মস্তকবিহীন মরদেহ উদ্ধার
মস্তকবিহীন মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সৌদিতে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার
সৌদিতে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার

১ ঘণ্টা আগে | শোবিজ

সাবমেরিনে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যা বলল রাশিয়া
সাবমেরিনে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যা বলল রাশিয়া

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিজয় দিবসে আগ্রাসনবিরোধী যাত্রা করবে এনসিপি
বিজয় দিবসে আগ্রাসনবিরোধী যাত্রা করবে এনসিপি

১ ঘণ্টা আগে | রাজনীতি

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

১ ঘণ্টা আগে | জাতীয়

৫ উইকেট নিয়েও দলে জায়গা হারালেন নিসার
৫ উইকেট নিয়েও দলে জায়গা হারালেন নিসার

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত
পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিজয় দিবসে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা
বিজয় দিবসে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান
আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান

২ ঘণ্টা আগে | রাজনীতি

সর্বাধিক পঠিত
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

২০ ঘণ্টা আগে | অর্থনীতি

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার

১১ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

২২ ঘণ্টা আগে | জাতীয়

ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন
ছয় মাসে ১৮ কেজি ওজন কমানোর অভিজ্ঞতা কেমন, জানালেন বাঁধন

২৩ ঘণ্টা আগে | শোবিজ

মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ
মেডিকেল ভর্তি পরীক্ষায় এবারও চমক দেখাল সৈয়দপুর বিজ্ঞান কলেজ

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

২০ ঘণ্টা আগে | জাতীয়

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?
অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?
সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

১৭ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের

১৩ ঘণ্টা আগে | জাতীয়

আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর
আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম

১৬ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা
বিদেশে হাদির চিকিৎসার সব খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

২৩ ঘণ্টা আগে | জাতীয়

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন
হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন

১৫ ঘণ্টা আগে | জাতীয়

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা

২১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

২২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা
'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্র
পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্র

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর

১৫ ঘণ্টা আগে | জাতীয়

মোবাইল আমদানিতে শুল্ক কমাবে এনবিআর: চেয়ারম্যান
মোবাইল আমদানিতে শুল্ক কমাবে এনবিআর: চেয়ারম্যান

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা
দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’

প্রথম পৃষ্ঠা

আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের

প্রথম পৃষ্ঠা

সবার ওপরে মুক্তিযুদ্ধ
সবার ওপরে মুক্তিযুদ্ধ

প্রথম পৃষ্ঠা

আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে
আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ

প্রথম পৃষ্ঠা

হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা

প্রথম পৃষ্ঠা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো

প্রথম পৃষ্ঠা

হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ

প্রথম পৃষ্ঠা

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

প্রথম পৃষ্ঠা

বিজয় দিবস : হরিষে বিষাদ
বিজয় দিবস : হরিষে বিষাদ

সম্পাদকীয়

জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি

প্রথম পৃষ্ঠা

স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে
স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে

নগর জীবন

জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান
জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান

নগর জীবন

বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে
বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল

প্রথম পৃষ্ঠা

আবার শোভিবে সুষমা ভরে
আবার শোভিবে সুষমা ভরে

সম্পাদকীয়

মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস

সম্পাদকীয়

নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

নগর জীবন

গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার
গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার

খবর

বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম
বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম

মাঠে ময়দানে

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নগর জীবন

সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার
সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার

খবর

পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর
পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর

খবর

যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ
যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ

মাঠে ময়দানে

আতিফ আসলামের কনসার্ট বাতিল
আতিফ আসলামের কনসার্ট বাতিল

নগর জীবন

বই ও নারী
বই ও নারী

সম্পাদকীয়

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

খবর

১০ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয় হবে ১ হাজার ৯৬৭ কোটি টাকা
১০ ক্রয় প্রস্তাব অনুমোদন, ব্যয় হবে ১ হাজার ৯৬৭ কোটি টাকা

নগর জীবন