দেশে গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা মোট এক লাখ ২১১ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার চারজন এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২১১ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪১ জন, গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৮৫১ জন।
গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৮০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮০ হাজার ১৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬২৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এআরএ