শিরোনাম
প্রকাশ: ২৩:২৪, বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ আপডেট:

বসুন্ধরা এমডির জন্মদিন : লক্ষাধিক শিক্ষার্থী এতিমের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

অনলাইন প্রতিবেদক
অনলাইন ভার্সন
বসুন্ধরা এমডির জন্মদিন : লক্ষাধিক শিক্ষার্থী এতিমের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

শীতের সকালে গরম গরম উন্নতমানের খাবার পেয়ে দারুণ খুশি সিলেটের জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার শিক্ষার্থী ফয়জুর রহমান।

বুধবার (৩১ জানুয়ারি) দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে সারা দেশে এক লাখ ৩৩ হাজার এতিম ও মাদরাসা শিক্ষার্থীকে আপ্যায়িত করা হয়। সিলেটের এই মাদরাসা প্রাঙ্গণে বন্ধুদের সঙ্গে বসে একসঙ্গে তৃপ্তি নিয়ে খেয়েছে ফয়জুর। খাওয়া শেষে তার কণ্ঠে প্রশংসার ধ্বনি।

তার মতে, ‘জন্মদিনে মানুষ অপচয় করে অনুষ্ঠান করে। বসুন্ধরা গ্রুপের এমডি নিজের জন্মদিনে মাদরাসার শিক্ষার্থীদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। এটি নিঃসন্দেহে তাঁর সুন্দর ও মহতী মনের পরিচয় বহন করে। গত বছরও তিনি মাদরাসায় খাবার পাঠিয়েছিলেন। আল্লাহ তাঁর ভালো করুন।’

শিক্ষার্থীদের উচ্ছ্বাসে আনন্দিত শিক্ষকরাও। মাদরাসার মুহতামিম মাওলানা মাশুক উদ্দীন ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর তাঁর জন্মদিনে মাদরাসার এতিম শিক্ষার্থীদের খাওয়াচ্ছেন। এটি ভালো কাজ, সওয়াবের কাজ।আল্লাহ তাঁর উদ্যোগকে কবুল করুন। তাঁকে আরো সমৃদ্ধি দিন, যাতে তিনি মানুষের আরো বেশি কল্যাণ করতে পারেন।’

৩১ জানুয়ারি সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেটসহ সমগ্র বাংলাদেশে সুবিধাবঞ্চিত মাদরাসা শিক্ষার্থী, এতিম ও পথশিশুদের মাঝে সুস্বাদু খাবার বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপ জানায়, এমডির জন্মদিনে সারা দেশে এক লাখ ৩৩ হাজার ২৬২ জন শিশুকে সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এর মধ্যে ঢাকা শহর ছাড়াও রূপগঞ্জ, কেরানীগঞ্জ ও সাভারে ৮৯ হাজার ৩৩৯ শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রামে ১০ হাজার ২০০, খুলনায় ১০ হাজার, সিলেট ও রংপুরে পাঁচ হাজার করে, বাঞ্ছারামপুরে চার হাজার এবং নারায়ণগঞ্জের মদনগঞ্জে দুই হাজার ৫২ জন শিশুর মুখে খাবার তুলে দেওয়া হয়।

এদিকে কোনো ধরনের জাঁকজমক আয়োজনে অনীহা প্রকাশ করলেও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হন সায়েম সোবহান আনভীর। জন্মদিনের প্রথম প্রহর থেকেই ফুল এবং কেক নিয়ে তাঁর বাসভবনে হাজির হন শত শত অনুরাগী। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্ব থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। বুধবার ভোর থেকে তাঁর বাড়ির সামনে হাজারও মানুষের ভিড় জমে। দূর-দূরান্ত থেকে ফুল আর কেক নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন ভক্ত-অনুরাগীরা। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছার বন্যা বয়ে যায়।

এতিম শিশুদের আনন্দের দিন

সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এতিম শিশুদের জন্য রান্নার আয়োজনে কোনো কমতি ছিল না। পুরো আয়োজন সরাসরি তদারকি করেন সায়েম সোবহান আনভীর নিজেই। এতে বুধবার সকালটি অন্য দিনের চেয়ে একটু ভিন্নভাবে ধরা দেয় এতিম শিশুদের কাছে। খুশির সুবাসে ভরে ওঠে তাদের চারপাশ। এতিম শিশুদের খাবারের থালা পূর্ণ রয়েছে তাদের প্রিয় খাবারে, যেখানে উপাদান হিসেবে ছিল খানিকটা মায়ের স্নেহ কিংবা বাবার আদর।

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার রহিম মেটাল মাদরাসা ও এতিমখানায় ৪৫০ জন এতিম ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। মাদরাসার মুহতামিম মুফতি নাসির উদ্দিন বলেন, ‘বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিনে এভাবে এতিম ও অসহায় বাচ্চাদের মাঝে খাবার বিতরণ জন্মদিন পালনে ভিন্নরূপ দিয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উত্তম চরিত্রের উদাহরণ। এটি অনেক বড় তাকওয়ার পরিচয়। আল্লাহ তাঁর হালাল ব্যবসা-বাণিজ্যে উন্নতি দান করুক, আমরা এই দোয়া করি।’

এই মাদরাসার এতিম শিশু শিক্ষার্থী নাইমুল ইসলাম অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানায়, ‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন উপলক্ষে আমাদেরকে খেতে দেওয়া হয়েছে। খেতে পেরে আমাদের ভালো লাগছে। আমরা এমডি স্যারের জন্য দোয়া করি, তিনি যেন ভালো থাকেন।’

বসুন্ধরার এমডির জন্মদিনে সারা দেশে উৎসবের আমেজে এতিম শিশুদের জন্য এক বেলা মুখরোচক খাবারের আয়োজন করা হয়। প্রতিটি মাদরাসায় সায়েম সোবহান আনভীরের দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে দোয়া করা হয়।

প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট

চট্টগ্রাম : সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে ১০ হাজার ২০০ মাদরাসা শিক্ষার্থীকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুরের আগে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে সুস্বাদু খাবার বিতরণ করা হয়। খাবার তৈরির জন্য আগের দিন গত মঙ্গলবার থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়। হাটহাজারী বড় মাদরাসার রান্নাঘর এবং নগরের আগ্রাবাদের একটি আধুনিক কনভেনশন সেন্টারে রান্নার পর গতকাল সকাল ৯টার পর থেকে উন্নতমানের খাবার পরিবেশন কার্যক্রম শুরু হয়। এর মধ্যে চট্টগ্রামের আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী বড় মাদরাসা) মাদরাসায় আট হাজার এবং নগরের শোলকবহর মাদরাসায় দুই হাজার ২০০ শিক্ষার্থীর হাতে এসব উন্নতমানের খাবার তুলে দেওয়া হয়।

আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবু সাঈদ বলেন, মেহমানদারি করা সওয়াবের কাজ। মাদরাসা শিক্ষার্থীদের মেহমানদারি আরো বড় পুণ্যের কাজ। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর জন্মদিনে মাদরাসা শিক্ষার্থীদের খাওয়ানোর মতো ভালো কাজ করছেন, এটা প্রশংসার দাবি রাখে।

সিলেট : সিলেটে খাবার পেয়ে এতিম শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল খুশির বন্যা। মঙ্গলবার রাতে শুরু হয় রান্না। রাতভর রান্নার পর সকাল ৯টার দিকে সিলেটের ১৪টি মাদরাসায় বিতরণ শুরু হয়। এদিন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসা, জামেয়া ফরিদাবাদ মাদরাসা, এতিমখানাসহ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে আম্বরখানা বড়বাজার এলাকার একটি রেস্তোরাঁয় রাত ১২টা ১ মিনিটে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দীন আহমদ, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন, আনসার ও ভিডিপি সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, সিলেট চেম্বারের পরিচালক মো. রিমাদ আহমদ রুবেল প্রমুখ।

তাঁরা বলেন, ঈর্ষণীয় ব্যাবসায়িক সাফল্যের পাশাপাশি দেশের গণমাধ্যম ও ক্রীড়াক্ষেত্রেও বসুন্ধরা গ্রুপ অনন্য অবদান রেখে চলেছে। এ ক্ষেত্রে ত্রাতার ভূমিকা পালন করছেন সায়েম সোবহান আনভীর।

গোপালগঞ্জ : সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেক কাটে গোপালগঞ্জের সবুজবাগ এলাকার আল মর্তুজা তাফিজুল কোরআন মাদরাসা ও এতিমখানার শিশুরা। এ সময় গ্রুপের কর্মকর্তা ও ডিলাররা উপ‌স্থিত ছি‌লেন। বুধবার দুপুরে গোপালগ‌ঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া উপ‌জেলা, নড়াইল জেলার নড়াগাতী থানা ও বা‌গেরহাট জেলার মোল্লাহাট উপ‌জেলার ১৫টি মাদরাসা ও এতিমখানার তিন হাজার ৭১৫ জন এতিমের ম‌ধ্যে রান্না করা উন্নতমা‌নের সুস্বাদু খাবার প‌রি‌বেশন করা হ‌য়।

রংপুর : সায়েম সোবহান আনভীরের জন্মদিনে রংপুর জেলায় ৪১টি মাদরাসায় খাবার পেল প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী। অন্যদিকে রাতে রংপুর জেলা পরিষদ কমিনিউটি সেন্টারে জন্মদিনের কেক কাটেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ রংপুরের পরিবারের সদস্যরা।

বুধবার দুপুরে জেলার গঙ্গাচড়া, সদর উপজেলা, পীরগাছায় মাদরাসা, এতিমখানা ও পথশিশুদের হাতে তুলে দেওয়া হয় সুস্বাদু খাবার। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা শুকরিয়া জ্ঞাপন করে বলে, এ রকম মহৎ কাজ এ দেশে কোনো প্রতিষ্ঠান আজও করেনি। শিক্ষার্থীরা এই উন্নত খাবার পেয়ে অনেক খুশি হয়েছে।

খুলনা : দিনের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে নগরীর একটি অভিজাত রিসোর্টে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দিনভর এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল থেকে খুলনার বিভিন্ন এলাকায় ১০ হাজার শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা জানায়, বসুন্ধরা গ্রুপের এমডি আমাদের কথা ভাবেন, সত্যি ভালো লাগছে। আজ মাদরাসায় একটা উৎসব মনে হয়েছে। তিনি দীর্ঘদিন বেঁচে থাকুন, দোয়া করছি। বাদ জোহর খুলনা মহানগরীর জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসায় দোয়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মদনগঞ্জের বিভিন্ন মাদরাসায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫টি মাদরাসায় প্রায় তিন হাজার শিক্ষার্থীকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। বুধবার সকালে বন্দরের বিভিন্ন মাদরাসায় রান্না করা খাবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এর আগে বন্দরের মদনগঞ্জে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে কেক কাটেন কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে আলাদাভাবে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

বন্দরের মদনগঞ্জের শান্তিনগর এলাকার জামিয়া ইসলামিয়া আবু বকর সিদ্দিক (রা.) হাফেজিয়া মাদরাসায় দোয়া অনুষ্ঠানের পূর্বে মুহতামিম মুফতি আবুল কালাম আশরাফ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এমডি জন্মদিনে মাদরাসা শিক্ষার্থীদের খাওয়ানোর মতো ভালো কাজ করছেন, এটা প্রশংসার দাবি রাখে। তাঁর জন্য আমরা সকাল থেকে মসজিদে দোয়া করেছি। প্রতিটি শ্রেণিকক্ষে দোয়া হয়েছে।’

বাঞ্ছারামপুর : উপজেলার ৯৮টি মাদরাসার এতিমখানায় কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। ৯৬৭ জন এতিম ছাত্র এবং দুই হাজার ৬৯৬ জন দুস্থ ও অসহায় ছাত্রের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদরাসাসহ উপজেলার সকল মাদরাসায় একযোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বসুন্ধরা গ্রুপের উপদষ্টো ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় যথাযোগ্য মর্যাদায় জন্মদিনটি পালিত হয়।

মোংলা : মোংলায় ১৩টি মাদরাসায় সাত হাজার ৬৭১ এতিম ও শিক্ষার্থীকে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত থেকেই শুরু হয় রান্নার কাজ। এরপর সকাল ১০টা থেকে মাদরাসাগুলোতে খাবার পৌঁছে  দেওয়ার কাজ শুরু হয় এবং জোহরের নামাজের আগেই সকল মাদরাসা ও এতিমখানায় খাবার পৌঁছে যায়। সবচেয়ে বেশি ৫০২ জন শিক্ষার্থীর খাবার দেওয়া হয় ভট্ট কনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মাদরাসায়। এ ছাড়াও দিগরাজ কওমি মাদরাসা, আইডিয়াল ক্যাডেট মাদরাসা, বহুমুখী কওমি মাদরাসা, কোরবান আলী আলিম মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

এই বিভাগের আরও খবর
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা
সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা
ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
‘নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার’
‘নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার’
নিরাপত্তা নিশ্চিতে তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ
নিরাপত্তা নিশ্চিতে তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ
চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ
চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ
থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে জাইকার সহযোগিতা চেয়েছে সরকার
থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে জাইকার সহযোগিতা চেয়েছে সরকার
আইজিপির সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
নিরাপদ ঈদযাত্রা ও চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ দরকার : শিমুল বিশ্বাস
নিরাপদ ঈদযাত্রা ও চাঁদাবাজি বন্ধে সমন্বিত উদ্যোগ দরকার : শিমুল বিশ্বাস
বিএনপি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে: মঈন খান
বিএনপি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে: মঈন খান
নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ এখন দলের প্রধান লক্ষ্য : ফারুক
নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ এখন দলের প্রধান লক্ষ্য : ফারুক
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৭টি মানুষের মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৪
রাজধানীতে ৪৭টি মানুষের মাথার খুলি-হাড় উদ্ধার, গ্রেপ্তার ৪

৩৭ মিনিট আগে | নগর জীবন

ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প
ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের তেলসম্পদ দখলের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র
ইরানের তেলসম্পদ দখলের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ বলে মন্তব্য ট্রাম্পের
ইরান যুদ্ধকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ বলে মন্তব্য ট্রাম্পের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নর্দান ইউনিভার্সিটিতে ইফতার ও দোয়া মাহফিল
নর্দান ইউনিভার্সিটিতে ইফতার ও দোয়া মাহফিল

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, চিকিৎসাধীন দু’জনের মৃত্যু
মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন, চিকিৎসাধীন দু’জনের মৃত্যু

৪ ঘণ্টা আগে | নগর জীবন

জ্বালানি তেলের সংকট বেশি এশিয়ায়
জ্বালানি তেলের সংকট বেশি এশিয়ায়

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন
ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ডোনাল্ড ট্রাম্প

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিল্পমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিল্পমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে পশ্চিমাদের যতো সংশয়
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে পশ্চিমাদের যতো সংশয়

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের সঙ্গে শেকৃবিতে ইফতার
গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের সঙ্গে শেকৃবিতে ইফতার

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব তুরস্কের
ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

মোজতবা খামেনিকে বেছে নেওয়া ‘বড় ভুল’ বললেন ট্রাম্প
মোজতবা খামেনিকে বেছে নেওয়া ‘বড় ভুল’ বললেন ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরব থেকে এলো মার্কিন সেনার মৃত্যুর খবর
সৌদি আরব থেকে এলো মার্কিন সেনার মৃত্যুর খবর

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাঙামাটিতে এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ
রাঙামাটিতে এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের পতন হলে পুতিন টিকবেন তো?
ইরানের পতন হলে পুতিন টিকবেন তো?

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চকরিয়ায় নদীতে গোসলে নেমে ২ মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু
চকরিয়ায় নদীতে গোসলে নেমে ২ মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের
ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

৭ ঘণ্টা আগে | জাতীয়

ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেই তেহরানের রাস্তা জনসমুদ্র
ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেই তেহরানের রাস্তা জনসমুদ্র

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টঙ্গীতে বাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
টঙ্গীতে বাসা থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

৭ ঘণ্টা আগে | নগর জীবন

খাগড়াছড়িতে ফিলিং স্টেশন ও ফলের বাজারে জেলা প্রশাসনের অভিযান
খাগড়াছড়িতে ফিলিং স্টেশন ও ফলের বাজারে জেলা প্রশাসনের অভিযান

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

হরমুজ থেকে মালাক্কা: প্রণালীই কেন আধিপত্যের হাতিয়ার?
হরমুজ থেকে মালাক্কা: প্রণালীই কেন আধিপত্যের হাতিয়ার?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা
সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

৮ ঘণ্টা আগে | জাতীয়

জনগণের স্বার্থের বাইরে কিছু করা যাবে না : পানিসম্পদ মন্ত্রী
জনগণের স্বার্থের বাইরে কিছু করা যাবে না : পানিসম্পদ মন্ত্রী

৮ ঘণ্টা আগে | নগর জীবন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা

৮ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
বিশ্বাসঘাতক জেনারেলকে ফাঁসি দিল ইরান?
বিশ্বাসঘাতক জেনারেলকে ফাঁসি দিল ইরান?

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ভারত থেকে ‘উধাও’ ৩১ লাখ কোটি রুপি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ভারত থেকে ‘উধাও’ ৩১ লাখ কোটি রুপি

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপনে ইরান থেকে তেল আমদানি, এখন বিপাকে মিয়ানমার
গোপনে ইরান থেকে তেল আমদানি, এখন বিপাকে মিয়ানমার

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন সর্বোচ্চ নেতা হওয়ার পরই প্রথম যে পদক্ষেপ নিলেন মোজতবা খামেনি
নতুন সর্বোচ্চ নেতা হওয়ার পরই প্রথম যে পদক্ষেপ নিলেন মোজতবা খামেনি

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধ চলবে আর কত দিন? মুখ খুললেন ট্রাম্প
যুদ্ধ চলবে আর কত দিন? মুখ খুললেন ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রতিদিন ১০০ কোটি ডলার খরচ : যুদ্ধ নিয়ে মহাবিপদে ট্রাম্প খুঁজছে বাঁচার উপায়
প্রতিদিন ১০০ কোটি ডলার খরচ : যুদ্ধ নিয়ে মহাবিপদে ট্রাম্প খুঁজছে বাঁচার উপায়

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুক্তরাষ্ট্রকে এমন বিপদে ফেলেছে, যা আগে পারেনি কেউ
ইরান যুক্তরাষ্ট্রকে এমন বিপদে ফেলেছে, যা আগে পারেনি কেউ

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিপজ্জনক পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: খামেনি শেষ, পরের টার্গেট কি কিম জং উন?
বিপজ্জনক পথে হাঁটছে যুক্তরাষ্ট্র: খামেনি শেষ, পরের টার্গেট কি কিম জং উন?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন
ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের
ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নজিরবিহীন বিপর্যয়ে ইসরায়েলের উদ্ধারকারীরা
নজিরবিহীন বিপর্যয়ে ইসরায়েলের উদ্ধারকারীরা

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ বলে মন্তব্য ট্রাম্পের
ইরান যুদ্ধকে ‘সংক্ষিপ্ত ভ্রমণ’ বলে মন্তব্য ট্রাম্পের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধ লাইভ: এক নজরে সর্বশেষ আপডেট
ইরান যুদ্ধ লাইভ: এক নজরে সর্বশেষ আপডেট

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে ইসরায়েল
হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে ইসরায়েল

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধ থামানোর ডাক: নিউ ইয়র্কে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ (দেখুন ছবিতে)
যুদ্ধ থামানোর ডাক: নিউ ইয়র্কে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ (দেখুন ছবিতে)

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের এক সপ্তাহ পরে ইরানের বাসিন্দারা যেভাবে আছেন, যা বলছেন
যুদ্ধের এক সপ্তাহ পরে ইরানের বাসিন্দারা যেভাবে আছেন, যা বলছেন

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, যা বললেন ট্রাম্প
লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, যা বললেন ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন তুরস্কের
সাইপ্রাসে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন তুরস্কের

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নিজ ভূখণ্ডে যুদ্ধবিমান উড়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল সৌদি আরব
নিজ ভূখণ্ডে যুদ্ধবিমান উড়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল সৌদি আরব

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ
জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ

১৮ ঘণ্টা আগে | জাতীয়

ভারতকে রাশিয়ার তেল কেনার অনুমতি নিয়ে যে ব্যাখ্যা দিলো ট্রাম্প প্রশাসন
ভারতকে রাশিয়ার তেল কেনার অনুমতি নিয়ে যে ব্যাখ্যা দিলো ট্রাম্প প্রশাসন

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেই তেহরানের রাস্তা জনসমুদ্র
ইসরায়েল-আমেরিকার হামলার মধ্যেই তেহরানের রাস্তা জনসমুদ্র

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাবার চেয়েও কঠোর মোজতবাকে বেছে নেওয়ার পেছনে যে কারণ : ইসরায়েল-আমেরিকার গলায় কাঁটা
বাবার চেয়েও কঠোর মোজতবাকে বেছে নেওয়ার পেছনে যে কারণ : ইসরায়েল-আমেরিকার গলায় কাঁটা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি মিসাইলে আরবদের ঘুম হারাম, অনিশ্চিত পথে বিশ্ব
ইরানি মিসাইলে আরবদের ঘুম হারাম, অনিশ্চিত পথে বিশ্ব

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান যুদ্ধ থেকে প্রচুর লাভ হবে যুক্তরাষ্ট্রের: সিনেটর
ইরান যুদ্ধ থেকে প্রচুর লাভ হবে যুক্তরাষ্ট্রের: সিনেটর

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান
ইসরায়েল–যুক্তরাষ্ট্রের দূত বহিষ্কার করলে হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরব থেকে এলো মার্কিন সেনার মৃত্যুর খবর
সৌদি আরব থেকে এলো মার্কিন সেনার মৃত্যুর খবর

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন দূতাবাস কর্মীদের
সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন দূতাবাস কর্মীদের

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
মনসুর ছাড়া কোনো গভর্নরই নেননি সিএসআরের অর্থ
মনসুর ছাড়া কোনো গভর্নরই নেননি সিএসআরের অর্থ

প্রথম পৃষ্ঠা

যাত্রা করছে অনেক চমকের সংসদ
যাত্রা করছে অনেক চমকের সংসদ

প্রথম পৃষ্ঠা

বলিউড তারকাদের অন্যরকম গল্প...
বলিউড তারকাদের অন্যরকম গল্প...

শোবিজ

রমজান নিয়ে দিলারা জামান
রমজান নিয়ে দিলারা জামান

শোবিজ

স্মরণকালের বৃহৎ অভিযান
স্মরণকালের বৃহৎ অভিযান

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

রুনা লায়লার কৃতজ্ঞতা
রুনা লায়লার কৃতজ্ঞতা

শোবিজ

৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পেছনের পৃষ্ঠা

ওয়ানডে সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি
ওয়ানডে সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি

মাঠে ময়দানে

চাঁদাবাজ সন্ত্রাসীর তালিকা প্রস্তুত
চাঁদাবাজ সন্ত্রাসীর তালিকা প্রস্তুত

পেছনের পৃষ্ঠা

ঢালিউডে সফল যত রিমেক ছবি
ঢালিউডে সফল যত রিমেক ছবি

শোবিজ

যুদ্ধে যাওয়ার সময় সঙ্গে ছিল মায়ের দেওয়া ৫ টাকা
যুদ্ধে যাওয়ার সময় সঙ্গে ছিল মায়ের দেওয়া ৫ টাকা

প্রথম পৃষ্ঠা

শূন্য হাতে ফিরছেন মেয়েরা
শূন্য হাতে ফিরছেন মেয়েরা

মাঠে ময়দানে

শিগগিরই ফেরত আনা হবে হাদি হত্যার আসামি
শিগগিরই ফেরত আনা হবে হাদি হত্যার আসামি

প্রথম পৃষ্ঠা

শিরোপার জয়জয়কার ভারতের
শিরোপার জয়জয়কার ভারতের

মাঠে ময়দানে

মৃত্যুঝুঁকিতে প্রবাসীরা আতঙ্কে স্বজন
মৃত্যুঝুঁকিতে প্রবাসীরা আতঙ্কে স্বজন

প্রথম পৃষ্ঠা

তিন সিটি নির্বাচন কবে?
তিন সিটি নির্বাচন কবে?

পেছনের পৃষ্ঠা

নিউক্যাসলের মাঠে বার্সেলোনার চ্যালেঞ্জ
নিউক্যাসলের মাঠে বার্সেলোনার চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

মিলছে না তেল কমে গেছে যানবাহন
মিলছে না তেল কমে গেছে যানবাহন

নগর জীবন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

দেশগ্রাম

মিডিয়ার প্রেশারেই ‘জজ মিয়া নাটক’
মিডিয়ার প্রেশারেই ‘জজ মিয়া নাটক’

প্রথম পৃষ্ঠা

জাকাত ব্যবস্থাপনা কার্যকর ও সুশৃঙ্খল করতে হবে
জাকাত ব্যবস্থাপনা কার্যকর ও সুশৃঙ্খল করতে হবে

প্রথম পৃষ্ঠা

ছিনতাইয়ের শিকার পুলিশ অস্ত্র লুট
ছিনতাইয়ের শিকার পুলিশ অস্ত্র লুট

প্রথম পৃষ্ঠা

সোনার দাম আবারও কমল
সোনার দাম আবারও কমল

পেছনের পৃষ্ঠা

দেশে কোনো তেলের সংকট নেই
দেশে কোনো তেলের সংকট নেই

প্রথম পৃষ্ঠা

নীতি দুর্বলতায় চাপে অর্থনীতি
নীতি দুর্বলতায় চাপে অর্থনীতি

প্রথম পৃষ্ঠা

রিহানার বাড়িতে গুলি
রিহানার বাড়িতে গুলি

শোবিজ

ইমিসহ তিনজনের জামিন আবেদন নাকচ
ইমিসহ তিনজনের জামিন আবেদন নাকচ

পেছনের পৃষ্ঠা

কান থেকে দুল ছিঁড়ে নিয়ে গেল ছিনতাইকারী
কান থেকে দুল ছিঁড়ে নিয়ে গেল ছিনতাইকারী

পেছনের পৃষ্ঠা

ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর ছিনতাই
ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর ছিনতাই

পেছনের পৃষ্ঠা