শিরোনাম
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
- দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
- মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
- নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
- তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
- অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
- দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
- ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
- কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
- বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
- মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
- আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
- এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
- গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
- যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
লন্ডনে কোকোর মিলাদে তারেক রহমান
অনলাইন ডেস্ক:
অনলাইন ভার্সন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে যুক্তরাজ্যের লন্ডনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জিয়া পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত এ মাহফিলে অংশ নেন কোকোর বড় ভাই ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. কে এম এ মালিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নসরুল্লাহ খান জুনায়েদ, সদস্য সচিব ব্যারিস্টার প্রকৌশলী তারিক বিন আজিজ, চেয়ারপারসেরন সাবেক সহকারি প্রেসসচিব আশিক ইসলাম, ব্যারিস্টার মীর হেলাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক, যুবদল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন, জাসাস সভাপতি এম এ সালাম, জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী রেজাউল করিম এবং প্রবাসী সাংবাদিক মাহবুবুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৫/মাহবুব
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর