সারা বছর কাজের চাপে থাকা শ্রমিকদের কাজের স্পৃহা বাড়াতে ভিন্নধর্মী আয়োজন করেছে আরব আমিরাতের বেলকো ইলেক্ট্রো মেকানিক্যাল কোম্পানি এল এল সি। বিশ্বের অন্যান্য দেশের মতো আরব আমিরাতে মে মাসে এ দিবসটি পালন করতে দেখা না গেলেও এমন আয়োজন করতে পেরে বেলকো'র মালিক শ্রেণি বলছে, এতে করে শ্রমিকদের যেমন কাজের স্পৃহা বাড়বে তেমনি নিজেদের মধ্যে সেতু বন্ধনও রচনা করতে পারবে তারা।'
গতকাল দিবসটি উদযাপন উপলক্ষে কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীরা আমিরাতের দুবাইয়ে ক্রু কর্নেশে প্রমোদ তরী ভ্রমণ করেন। এসময় তাৎপর্য তুলে শ্রমিকেরা বলেন, আমিরাতে অন্য কোনো কোম্পানিতে এমন আয়োজন চোখে পড়ে না। প্রমোদ তরীতে ভ্রমণ দেশীয় সংস্কৃতিকে মনে করিয়ে দেয় সেই সঙ্গে ভিন্ন দেশি শ্রমিকদের সঙ্গে আমাদের সেতু বন্ধন রচনা করে দেয়।' সারা বছর কাজের চাপে থাকা শ্রমিকেরা এমন আয়োজন পেয়ে বেলকো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় কোম্পানির যৌথ ব্যবস্থাপক মামুন ও মীর মোহাম্মদ সেলিম জানান, শ্রমিকের ন্যার্য দাবি মাথায় রেখে প্রতি বছর এই দিবসটি উপলক্ষে ভিন্ন ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে আসছি। শ্রমিকদের অধিকার আদায়ে প্রত্যেক মালিক পক্ষকেও এগিয়ে আসতে হবে। পাশাপাশি শ্রমিকদের কথা মাথায় রেখে আমিরাতের অন্যান্য কোম্পানিগুলোও দিবসটি পালন করবে।
বিডি-প্রতিদিন/ ১৭ মে, ২০১৫/ রশিদা
শিরোনাম
- হরমুজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ: ইউকেএমটিও
- হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেছেন বিরোধীদলের এমপিরাও
- মানবতাবিরোধী অপরাধ : হাবিবসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে রায় আগামীকাল
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- দুই প্রকল্পে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
- ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু
- সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- সারাদেশ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামীকাল
- কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু
- নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
- যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
- ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
- বগুড়ায় আদালতে মামলা চলাকালে ভবন নির্মাণের অভিযোগ
- বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী
- নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর লাশ
- হরমুজ সংকটে নতুন মোড়, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
- ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
- সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না: এমপি খায়ের ভূঁইয়া
- লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
কাজের স্পৃহা বাড়াতে ভিন্ন আয়োজন
আমিরাতে শ্রমিক দিবস
কামরুল হাসান জনি, ইউএই
অনলাইন ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর