শিরোনাম
প্রকাশ: ১১:২৮, বুধবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৮

নিউইয়র্কে ‘বাংলাদেশ বাণিজ্য মেলা’ শুরু ২১ সেপ্টেম্বর

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে
অনলাইন ভার্সন
নিউইয়র্কে ‘বাংলাদেশ বাণিজ্য মেলা’ শুরু ২১ সেপ্টেম্বর

আমেরিকায় বাংলাদেশি পণ্যের ব্যাপক পরিচিতির মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগে মার্কিনিদের আরও উৎসাহিত করার লক্ষ্যে নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘রূপায়ণ এনআরবি গ্লোবাল কনভেনশন ও বাংলাদেশ বাণিজ্য মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর এই মেলা অনুষ্ঠিত হবে।  

গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সদস্য নিউইয়র্কের ‘এনআরবি ওয়ার্ল্ডওয়াইড ইনক্’ এই সমাবেশের আয়োজন করছে। উত্তর আমেরিকায় বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ানদের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ ও ৭৭ স্ট্রিটে পিএস-৬৯ এর মিলনায়তনে ২১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এর উদ্বোধন হবে। 

ইতোমধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুজ্জামান খান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক, বিজিএমইএ-এর সহ-সভাপতি মোহাম্মদ নাসির, এফবিসিসিআই-এর পরিচালক এবং ই কমার্স-এর প্রেসিডেন্ট শমী কায়সার, রিহ্যাব এর সহ-সভাপতি আহকম উল্লাহ ইমাম খান ও  এমডি আবদুল কাইয়ুম চৌধুরী, রূপায়ণ গ্রুপ এর ভাইস-চেয়ারম্যান মাহির আলী খান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. মোমেন এই বাণিজ্যমেলায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন উদ্যোক্তারা।

এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে- বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি, বাণিজ্য সচিব শুভাশীষ বসু, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাকে। আমন্ত্রণ জানানো হয়েছে নিউইয়র্ক চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্টসহ আমেরিকার মূলধারার নেতৃবৃন্দকে।

সম্মেলনে টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছে রিয়েল এস্টেট সংস্থা রূপায়ণ গ্রুপ। এছাড়া পূর্বাচল আমেরিকান সিটি, বেঙ্গল বিস্কুট, প্রাণ গ্রুপসহ বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে। ইনফিনিটি, জামদানি হাউস ও দেশি দশ এর মত বাংলাদেশের পোশাক শিল্পের প্রখ্যাত সংস্থাও এই মেলায় যোগ দেবে বলে আয়োজকরা আশা করছেন। মেলায় প্রবাসে বুটিক নিয়ে যারা কাজ করেন তাদের জন্যও হ্রাসকৃত মূল্যে স্টল থাকবে। মেলার সময়সূচি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা, শনি ও রবিবার সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত স্টল খোলা থাকবে। একইসাথে দ্বিতীয় তলায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার মিডিয়া পার্টনার ‘বাংলাদেশ প্রতিদিন’। বিশেষ সহযোগিতায় রয়েছে চ্যানেল আই।

সম্মেলনে ৭ বিষয়ে সেমিনার থাকবে। এগুলো হলো- ১. বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীর দেশে উত্তরণ; ২. বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠানো ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা; ৩. আমেরিকায় বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণ; ৪. বাংলাদেশে একটি স্বপ্নের নীড়: প্রবাসীদের বিনিয়োগ, ৫. বাংলাদেশ ডিজিটাল রেভ্যুলেশন: আউট সোর্সিং: কোয়ালিটি সার্ভিস অ্যান্ড লো কস্ট; ৬. হোম কেয়ার সেবা: প্রবাসীদের সচেতনতা এবং ৭. ইমিগ্রেশন সমস্যা: সমাধানের উপায়।

হোস্ট সংগঠনের পক্ষে বিশ্বজিত সাহা ৪ সেপ্টেম্বর এ সংবাদদাতাকে জানান, সম্মেলনে থাকবে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাংলাদেশের অভিনেত্রী শমী কায়সার, পশ্চিমবঙ্গের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা। সংগীত পরিবেশন করবেন নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশের বিশিষ্ট শিল্পী শাহ মাহবুব, শবনম আবেদী ও কৃষ্ণা তিথি। 

এর আগে ২০০৫, ২০১৫ ও ২০১৬ সালে মুক্তধারা নিউইয়র্ক ‘বিশ্বব্যাপী বাংলা ও বাঙালি’ শিরোনামে  প্রবাসী বাঙালিদের জীবনচরিত, সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। এবছর থেকে মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার সভাপতিত্বে ১১ জন উদ্যোক্তা আমেরিকার মূলধারায় ও প্রবাসী বাঙালিদের কাছে বাংলাদেশের পণ্য বাজারজাত করার লক্ষ্যে এর সঙ্গে যুক্ত করেন ‘বাংলাদেশ বাণিজ্য মেলা’। বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আমেরিকার মূলধারার ব্যবসায়ীদের যোগাযোগ স্থাপন ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিই এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। বাংলাদেশের পণ্যকে আমেরিকার বাজারে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নিউইয়র্কে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে বলেও  উদ্যোক্তারা জানান। এই সম্মেলনের সঙ্গে যুক্ত সদস্যরা হলেন প্রদীপ সাহা, শোয়েব সাজ্জাদ, শুভ রায়, শারমিন রহমান তন্দ্রা, মুরাদ আকাশ, তানভীর রাব্বানী, পার্থ সাহা, স্যামুয়েল ফারুক, তাসকিন আহমেদ ও আনোয়ার হোসেন।

বাণিজ্য মেলা উপলক্ষে প্রকাশিত হবে ‘গ্লোবাল বিজনেস’ নামে একটি ম্যাগাজিন। তাতে থাকছে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধন স্থাপন করার লক্ষ্যে বিশেষ লেখা। থাকছে বাংলাদেশের যেসব পণ্য আমেরিকায় বাজারজাত করার সুযোগ রয়েছে সেসব বিষয়ের ওপর বিশেষ বিশেষ রচনা। বিদেশি ও নতুন প্রজন্মকে বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট করার লক্ষ্যে থাকবে বাংলাদেশের ওপর সচিত্র প্রতিবেদন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সর্বশেষ খবর
আত্মহত্যায় প্ররোচনা: রংপুরে মেডিকেল শিক্ষার্থী একদিনের রিমান্ডে
আত্মহত্যায় প্ররোচনা: রংপুরে মেডিকেল শিক্ষার্থী একদিনের রিমান্ডে

১ মিনিট আগে | দেশগ্রাম

টানা তিন হারে বিদায়, তবু কেন হাসলেন উজবেকিস্তান কোচ?
টানা তিন হারে বিদায়, তবু কেন হাসলেন উজবেকিস্তান কোচ?

২ মিনিট আগে | মাঠে ময়দানে

৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক
৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক

৪ মিনিট আগে | দেশগ্রাম

সিলেট ও সুনামগঞ্জের বন্যার শঙ্কা
সিলেট ও সুনামগঞ্জের বন্যার শঙ্কা

৫ মিনিট আগে | চায়ের দেশ

হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করলে উত্তেজনা বাড়বে: আরাগচি
হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করলে উত্তেজনা বাড়বে: আরাগচি

৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৮ মিনিট আগে | মন্ত্রীকথন

রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪
রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

১৮ মিনিট আগে | নগর জীবন

ডেমরায় ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
ডেমরায় ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

২১ মিনিট আগে | নগর জীবন

মুন্সীগঞ্জে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ
মুন্সীগঞ্জে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ

২৪ মিনিট আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলায় প্রায় সাত লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ
ভেনেজুয়েলায় প্রায় সাত লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ

৩৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

৩৬ মিনিট আগে | মন্ত্রীকথন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯

৩৬ মিনিট আগে | নগর জীবন

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের জন্য যে বার্তা দিলেন এমিলিয়ানো মার্তিনেজ

৩৮ মিনিট আগে | মাঠে ময়দানে

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা

৪০ মিনিট আগে | নগর জীবন

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী
বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী

৪১ মিনিট আগে | মন্ত্রীকথন

গাইবান্ধায় অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার
গাইবান্ধায় অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

৪২ মিনিট আগে | দেশগ্রাম

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

৪২ মিনিট আগে | দেশগ্রাম

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী
দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী

৫০ মিনিট আগে | মন্ত্রীকথন

মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

৫২ মিনিট আগে | দেশগ্রাম

ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

কারিগরিতে ৮ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য, ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন বই
কারিগরিতে ৮ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য, ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন বই

৫৩ মিনিট আগে | জাতীয়

জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী
জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী

৫৯ মিনিট আগে | জাতীয়

হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল
হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

১ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

১ ঘণ্টা আগে | জাতীয়

পঞ্চগড়ে ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
পঞ্চগড়ে ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু

১ ঘণ্টা আগে | নগর জীবন

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সাবেক এমপি নূর মোহাম্মদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন
সাবেক এমপি নূর মোহাম্মদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন

১ ঘণ্টা আগে | জাতীয়

অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?
অপরাজেয় দৌড়: ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পিছনে মেসিরা?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

২৩ ঘণ্টা আগে | জাতীয়

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

৬ ঘণ্টা আগে | জাতীয়

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

১৫ ঘণ্টা আগে | জাতীয়

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

৫ ঘণ্টা আগে | জাতীয়

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

৩ ঘণ্টা আগে | জাতীয়

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের
৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের

১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

২১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?
নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

২২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন