বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির উদ্যোগে গত অক্টোবর রবিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশে ইতালির রাজধানী রোমে পরান কৃষ্ণ সাহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম মাঝীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মুনসুর আহমেদ সিপু, বরিশাল বিভাগ সমিতির সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, বৃহত্তর ঢাকা সমিতির সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, সিনিয়র সহ সভাপতি আবু তাহের, সহ সভাপতি লায়লা শাহ্, সহ সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, সহসাংগঠনিক কাজী বাহাদুর পরিচালক মুহিব হাসান, প্রচার সম্পাদক মিজানুল হক মিজু সহপ্রচার নাদিম মিয়া, ক্রিয়া বিষয়ক সম্পাদিকা শামীমা জামান সদস্য ইমাম হোসেন লিখন, বৃহত্তর ঢাকা যুব পরিষদের সাধারন সম্পাদক মাহে আলম শ্যামল ,বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি খান রিপন,সিনিয়র সহসভাপতি এলিন আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা ইসলামসহ প্রমুখ।
আব্দুস সোবহান সিকদার বলেন, সামাজিক ব্যাধি মাদক ও জঙ্গি থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই। তাই সুস্থ খেলাধূলার মধ্য দিয়ে আগামীর নির্ভরশীল ও সমৃদ্ধশীল জাতি আমাদের গড়ে তুলতে হবে।
উদ্বোধনী ম্যাচে ফ্রেন্ডস ক্লাব বনান ইন্টার বাংলা'র খেলায় আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-২ গোলে খেলা শেষ হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার