এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কানদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছেন সাকিব বাহিনী। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। ফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শনিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এশিয়া কাপের আগের তিন ম্যাচেই টস জিতেছিলেন সাকিব আল হাসান, তিনবারই তিনি নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
‘ডু অর ডাই’ ম্যাচে আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। লঙ্কানদের একাদশে কোনো বদল নেই। টানা ১১ ম্যাচ জিতেছে তারা। এ ম্যাচেও ওই ধারা বজায় রাখতে চাইবে দলটি।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
বিডি-প্রতিদিন/বাজিত