এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বল করছে টাইগাররা। শুরুতে তাসকিনের এলবিডব্লিউ’তে পাওয়া উইকেট রিভিউতে বাতিল হয়ে যায়। ফলে পাঁচ ওভার পর্যন্ত কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা।
তবে ষষ্ঠ ওভারে টাইগারদের ব্রেকথ্রু এনে দেন পেসার হাসান মাহমুদ। তার ওপর চড়াও হয়েছিলেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে। তবে শেষ পর্যন্ত হাসানের শিকার হয়ে করুনারত্নে ফিরেছেন সাজঘরে।
মুশফিক ক্যাচটা লুফে নেওয়ায় ষষ্ঠ ওভারে উইকেটের দেখা পেল সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কা দলীয় সংগ্রহ তখন ৩৪ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে অনেকটা চাপে আছে টাইগাররা। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর কোনো বিকল্প নেই চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের সামনে।
বিডি প্রতিদিন/নাজমুল