নতুন কুঁড়ি স্পোর্টসের চট্টগ্রাম জেলা পর্বের প্রতিযোগিতা শেষ হয়েছে। শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ৮ দিনব্যাপী চলা এ প্রতিযোগিতার শেষদিনে ফুটবল ও ক্রিকেট (বালক/বালিকা) ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রসাশক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিসিবি ফ্রিল্যান্স এন্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, বিসিবি এ্যাডহক কমিটি সদস্য মিনহাজুল আবেদিন নান্নু, অতিরিক্ত পুলিশ সুপার জোনায়েত খান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।
এরআগে সকালে বালক ফুটবল ফাইনালে আনোয়ারা উপজেলা ট্রাইব্রেকারে ৪-২ গোলে সীতাকুণ্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সীতাকুণ্ডের মোঃ মিশান ও সর্ব্বোচ গোলদাতা সাকিবুর হোসাইন। বালিকা ফুটবলে পটিয়া উপজেলা ৪-১ গোলে রাউজান উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা বিভাগে সেরা খেলোয়াড় পটিয়ার ইসরাফ নিম ও সর্ব্বোচ গোলদাতা পটিয়ার দুর্গা দাশ। একই দিন সকালে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে ক্রিকেট ইভেন্টের ফাইনালে বালক বিভাগে বাঁশখালী ৩৬ রানে আনোয়ারা উপজেলাকে পরাজিত করে শিরোপা জয় করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাঁশখালীর মোশারফ হোসেন ও টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কোতোয়ালী থানার ইভান রায়হান।
বিডি প্রতিদিন/এএম