মানবদেহের ৬টি প্রয়োজনীয় খাদ্য উপাদান নিয়ে জামালপুরে খাদ্য মেলার আয়োজন করেছে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ। মঙ্গলবার দুপুরে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী খাদ্য মেলা অনুষ্ঠিত হয়।
খাদ্য মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নাসিং ইনস্ট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মানবদেহের জন্য ছয় ধরনের খাদ্য কার্বোহাইড্রেট, ভিটামিন, আমিষ, চর্বি, খনিজ ও পানি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মাঝে এসব খাদ্যের গুরুত্ব তুলে ধরতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
এর আগে, ফিতা ও কেক কেটে খাদ্য মেলার উদ্বোধন করা হয়। মেলায় নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা ৬টি স্টলের মাধ্যমে ছয় ধরনের উপাদান দিয়ে তৈরি খাবার ও খাবারের গুরুত্ব তুলে ধরে।
বিডি-প্রতিদিন/টিএ