শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দিনাজপুরের হাকিমপুরে সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সাজ্জাদ হোসেন (৫৫) হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত রবিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী শিক্ষার্থীকে খাবার খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান সাজ্জাদ হোসেন। পরে তাকে ধর্ষণচেষ্টা করা হয়। বিষয়টি কাউকে বললে হত্যার হুমকি দেন সাজ্জাদ। পরে ভুক্তভোগী শিক্ষার্থী তার বান্ধবীকে বললে অন্যরা জানতে পারে। একপর্যায়ে মঙ্গলবার অভিযুক্তকে কৌশলে পুলিশের হাতে তুলে দেয় শিক্ষার্থীর পরিবার।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সাজ্জাদ হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে করায় আসামিকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই