শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ আপডেট: ১২:৪০, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

দেশ পরিচালনায় কেন ব্যর্থ হয় সুশীলরা?

অদিতি করিম
প্রিন্ট ভার্সন
দেশ পরিচালনায় কেন ব্যর্থ হয় সুশীলরা?

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারা দেশে রেল যোগাযোগ অচল হয়ে যায়। ট্রেন চালানোর সঙ্গে যুক্ত কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। তারা বলেন, বারবার তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। সে জন্য তাদের সামনে আর কোনো বিকল্প নেই। হঠাৎ করে রেল যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে পড়ে লাখো মানুষ। জনজীবনে নেমে আসে এক দুর্বিষহ অবস্থা। এই পরিস্থিতিতে রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সরেজমিন কমলাপুর স্টেশনে যান। তিনি কর্মচারীদের ক্ষমতা দেখান, আন্দোলন প্রত্যাহার করার জন্য আহ্বান জানান। ধর্মঘট প্রত্যাহার না করলে কী করতে পারেন সে ব্যাপারেও সতর্ক করেন। কিন্তু এসব কোনো কিছুতেই কাজ হয়নি। সন্ধ্যায় রেল উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত নেতাদের বৈঠকও ব্যর্থতায় পর্যবসিত হয়। এক অনিশ্চয়তায় যখন দেশের সবচেয়ে বড় যোগাযোগ ব্যবস্থা, তখন এগিয়ে আসেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস। তিনি সরাসরি রেল কর্মচারীদের সঙ্গে কথাবার্তা শুরু করেন এবং শিমুল বিশ্বাসের সঙ্গে আলোচনার পরই শেষপর্যন্ত বরফ গলে। অবশেষে বুধবার থেকে রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। এই ছোট্ট একটি ঘটনা অনেক কিছু উন্মোচন করে দেয়। সুশীলরা যে সমস্যাকে জটিল থেকে জটিলতর করে তোলেন, রাজনীতিবিদরা তা সহজেই সমাধান করতে পারেন। আমলা, সুশীলরা ক্ষমতা দিয়ে আন্দোলন দমাতে চান। রাজনীতিবিদরা আলোচনা-সমঝোতায় সমাধানের পথ খোঁজেন।

প্রায় ছয় মাস ধরে সুশীল সমাজের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। দেশে নানা রকম সমস্যা প্রতিদিন মাথাচাড়া দিয়ে উঠছে। ছয় মাসে বিভিন্ন যৌক্তিক-অযৌক্তিক দাবিতে ১৩৬টি আন্দোলনের ঘটনা ঘটেছে। আর এ সব কিছু সমাধানের ক্ষেত্রে এক ধরনের আড়ষ্টতা এবং অদক্ষতার পরিচয় দিচ্ছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। যার সর্বশেষ উদাহরণ হলো রেল ধর্মঘট। কিন্তু এই ধর্মঘট যে সহজেই রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণতা দিয়ে সমাধান করা যায়, তা দেখিয়ে দিলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস। এ ঘটনা একটা জিনিস প্রমাণ করে, দেশ পরিচালনা করার কাজটা আসলে রাজনীতিবিদদেরই। ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর ৮ আগস্ট জনগণের আশা-আকাঙ্খার প্রতীক হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। দীর্ঘ ১৩ বছরের রাজনৈতিক আন্দোলন এবং শেষ ৩৬ দিনে শিক্ষার্থীদের অকুতোভয় আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছিল। আর সে কারণেই সবাই আশান্বিত হয়েছিল, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সাম্যের, ঐক্যের এক তারুণ্যদীপ্ত বাংলাদেশ নতুন পথযাত্রা শুরু করবে। কিন্তু দিন যত যাচ্ছে সেই যাত্রাপথ বন্ধুর হয়ে যাচ্ছে। মানুষের আশাভঙ্গের বেদনা দীর্ঘশ্বাসে পরিণত হচ্ছে।

এর কারণ কী? এর কারণ খুঁজতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো পর্যবেক্ষণ জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারে মাত্র তিনজন ছাত্র প্রতিনিধি আছেন। বেশির ভাগ উপদেষ্টাই বিভিন্ন এনজিও এবং উন্নয়ন সংস্থায় কর্মরত সুশীল সমাজের প্রতিনিধি। এজন্য অনেকে ঠাট্টা করে এই সরকারকে ‘এনজিও সরকার’ হিসেবেও ডাকেন। এই সরকারের একটা বড় দুর্বলতা দিক হলো হাতেগোনা কয়েকজন ছাড়া উপদেষ্টামণ্ডলীর কেউই সরাসরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। তারা নিরাপদ দূরত্বে থেকে আন্দোলন দেখেছেন। এই আন্দোলনে যদি শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন না ঘটত তাহলে তাদের কোনো লাভ-ক্ষতি হতো না। ফলে উপদেষ্টাম লীর এই সদস্যরা একদিকে যেমন জনগণের আকাক্সক্ষাকে ধারণ করতে পারছেন না, অন্যদিকে বিপ্লবের অভিপ্রায় এবং বিপ্লবের স্বপ্নগুলোকেও প্রস্ফুটিত করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আর সে কারণে এই সরকার মানুষের প্রত্যাশা পূরণে ক্রমাগত ব্যর্থ হচ্ছে। প্রতিদিন বিভিন্ন সংকট মাথাচাড়া দিয়ে উঠছে। দাবি-দাওয়া নিয়ে রাজপথ ঘেরাও হচ্ছে এবং এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে পুরো সমাজে। কিন্তু একটু যদি গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব, প্রত্যেকটি সংকটের সমাধান অঙ্কুরেই করা সম্ভব। আমরা যদি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কথাই ধরি, এই আন্দোলন শেষ করা যেত বহু আগেই। আওয়ামী লীগের আমলে দুইজন আওয়ামী পন্থি শিক্ষকের ব্যক্তিগত দ্বন্দ্বের জের হিসেবে সাত কলেজের শিক্ষার্থীদের বলির পাঁঠা বানানো হয়েছিল। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ স ম আরেফিন সিদ্দিকী আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশীদের ব্যক্তিগত বিরোধের জের হিসেবে সাত কলেজকে নিয়ে এই সংকট সৃষ্টি হয়। অন্তর্বর্তীকালীন সরকার এসে আগের সরকারের অনেক সিদ্ধান্ত বাতিল করেছে। কিন্তু এক্ষেত্রে কিছুই করা হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্বে আছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি একজন জ্ঞানী, বিচক্ষণ, সুশীল ব্যক্তি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি মন্ত্রণালয়ে দায়িত্ব কতটুকু সুষ্ঠু এবং সঠিকভাবে পালন করতে পারছেন তা নিয়ে সবার প্রশ্ন রয়েছে। আর যে কারণেই এই সংকটকে তিনি উপেক্ষা করেছেন, পাত্তা দেননি। সুশীল স্টাইলে এর তাত্ত্বিক সমাধান খুঁজেছেন। আমলাদের ওপর নির্ভর করেছেন। ফলে সমস্যা রাজপথে গড়িয়েছে। পাঠ্যবই সংকট সমাধানের বিষয়টিকেও একইভাবে লেজে গোবরে করে ফেলেছেন এই উপদেষ্টা। প্রতিটি মন্ত্রণালয়ে এ ধরনের ব্যর্থতার ফিরিস্তি প্রতিদিন দীর্ঘ হচ্ছে। একজন উপদেষ্টা তো প্রাথমিক শিক্ষকদের সাফ বলে দিলেন, ‘না পোষালে অন্য চাকুরী দেখুন’। এটা কী কোনো অভিভাবক সুলভ কথা হতে পারে? মানুষ বিরক্ত। সংকট সমাধানের জন্য তাই রাজনৈতিক হস্তক্ষেপের জন্য প্রয়োজনীয়তা ক্রমশ তীব্রভাবে অনুভূত হচ্ছে। যার সর্বশেষ উদাহরণ হলো রেল রেলকর্মীদের ধর্মঘট। যদি শিমুল বিশ্বাস এগিয়ে না আসতেন তাহলে এই সংকটের সমাধান এত সহজে হতো না। আর এখান থেকেই একটা বোধোদয় সবার কাছে স্পষ্ট হয়েছে, তা হলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। দেশে এক যুগ কোনো নির্বাচিত সরকার নেই। জনগণ অধিকার হারা। কিন্তু এই অনির্বাচিত সরকারের কিছু সুশীল উপদেষ্টারা নির্বাচনের কথা শুনলেই মুখ গোমড়া করেন কেন?- সে প্রশ্নের উত্তর তারাই হয়তো ভালো বলতে পারবেন। কিন্তু বিপুল জনপ্রিয়তা নিয়ে সরকার গঠনের পর এই সরকার দ্রুত জনআস্থা হারাচ্ছে। এবারই এটা প্রথম না। বাংলাদেশে সুশীল সমাজ বিভিন্ন সময়ে দেশ পরিচালনায় নিজেদের ব্যর্থ হিসেবে প্রমাণিত করেছেন। বারবার সুশীলরা কেন দেশ পরিচালনায় ব্যর্থ হন সেটি একটি বড় গবেষণার বিষয় হতে পারে। আমরা যদি এক/এগারোর কথাই ধরি। এক/এগারোতে একটি সংঘাতময় পরিস্থিতিতে সেনা সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ওই সরকারের প্রধান দায়িত্ব ছিল দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করা এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সেটি না করে এক/এগারো সরকার বিরাজনীতিকরণের এজেন্ডায় মাঠে নামে। ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদদের ঢালাওভাবে চরিত্রহননের খেলায় মেতে ওঠে ওই সরকার। শুধু তাই নয়, তারা ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠনের জন্য কঠোর চেষ্টা করে এবং ড. ফখরুদ্দীনের সরকার জনআস্থা হারায়। সে কারণেই শেষ পর্যন্ত সুশীল নিয়ন্ত্রিত ওই সরকার ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। সুশীল অধ্যুষিত এক/এগারো সরকারের পুরো নিয়ন্ত্রণ ছিল প্রথম আলো, ডেইলি স্টার নিয়ন্ত্রিত বুদ্ধিজীবীদের হাতে। ‘গণতন্ত্র’ তাদের এজেন্ডা ছিল না। তারা চেয়েছিলেন বিরাজনীতিকরণ, দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে। আমরা একটু গভীরভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ঠিকুজি অনুসন্ধান করি, তাহলে দেখব, উপদেষ্টামণ্ডলীর মধ্যে একটি বড় অংশ আছেন, যাদের একমাত্র পরিচয় হলো তারা প্রথম আলো, ডেইলি স্টারে নিয়মিত কলাম লিখেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে তাদের উল্লেখযোগ্য কোনো অবদান নেই। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এ সমস্ত সুশীলগণ প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপের বিরাজনীতিকরণ তত্ত্বের পৃষ্ঠপোষক এবং তল্পিবাহক। আর সে কারণেই বর্তমানে বিভিন্ন সমস্যাগুলো গভীর হচ্ছে বলে অনেকে মনে করেন। বাংলাদেশের সুশীল সমাজ যতক্ষণ পর্যন্ত নির্মোহ এবং নিঃস্বার্থভাবে দেশসেবা বা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ না করবেন, ততক্ষণ তারা সফল হবেন না। এখন এই সরকারের একটিই কাজ তা হলো, জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দেওয়া। কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধ না হয়ে সুশীলরা যদি তাদের পুরনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার মাঠে নামেন, তা হলে তাদের পরিণতিও এক/এগারো সরকারের মতোই হবে।

রাষ্ট্র পরিচালনা রাজনীতিবিদদের কাজ। তাদেরই সেটা করা উচিত। প্রত্যেক পেশার মানুষের নির্দিষ্ট পেশাগত দায়িত্ব এবং কর্মপরিধি রয়েছে। এই কর্ম পরিধির বাইরে গিয়ে যদি কেউ অন্য কাজ করে সেটি কখনোই ভালো ফল দেয় না। আমরা সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে তার প্রমাণ পেয়েছি। এ সময় দুর্নীতিবাজ, চাটুকার, দুর্বৃত্তরা রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন। আওয়ামী লীগ ১৫ বছরে সব রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করতে চেয়েছে। সব রাজনৈতিক দলকে বিলোপ করতে গিয়ে তারা নিজেরাই এখন বিলুপ্ত। আওয়ামী লীগের শাসনামলে পুলিশের কতিপয় কর্মকর্তা আওয়ামী লীগ নেতার চেয়েও বড় আওয়ামী লীগের নেতা হয়ে উঠেছিলেন। আমলারা হয়ে উঠেছিলেন ‘আওয়ামী আমলা’। ফলে পুরো দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বিভিন্ন পেশা থেকে বিভিন্ন মতলবে, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ক্ষমতার চারপাশে জেঁকে বসেছিলেন কিছু লুটেরা। ফলে রাজনীতিহীন হয়ে পড়েছিল দেশ। ২০১৪ ও ২০১৮ নির্বাচন যার একটি বড় প্রমাণ। সীমা লঙ্ঘন মারাত্মক পরিণতি বয়ে আনে। সবাইকে তার গ ীর মধ্যে থাকা উচিত। যার যেটুকু দায়িত্ব সেই দায়িত্ব পালন করা উচিত। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্ট থেকে সবাইকে শিক্ষা নিতে বলেছেন। ৫ আগস্টের সবচেয়ে বড় শিক্ষা হলো জোর করে ক্ষমতায় থাকলে করুণ পরিণতি বরণ করতে হয়। বাড়াবাড়ি যেই করুক তার ফল ভালো হয় না।

বাংলাদেশের সুশীল সমাজের একটি ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। সুশীলরা হলেন জাতির বিবেক। তারা জাতির কণ্ঠস্বর হিসেবে জনগণকে পথ দেখাবে, ভালো-মন্দের পার্থক্য বলবেন এবং দেশ যেন সঠিক পথে থাকে সে জন্য রাজনীতিবিদদের পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন। কিন্তু তা না করে তারাই যদি রাজনীতিবিদ হতে চান, তারাই যদি দেশ পরিচালনার দায়িত্ব স্থায়ীভাবে নিতে চান তাহলে সেটি সম্ভব হবে না। যেমনভাবে সম্ভব হয়নি এক/এগারোর সময়।

দেশের পরিস্থিতি ভালো না। সুশীলদের থিংকট্যাংক সিপিডি গত বুধবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক কর্মকাে র সমালোচনা করেছেন। সিপিডি বলেছে, ব্যবসা-বাণিজ্যে স্বস্তি আনার পদক্ষেপ নেই সরকারের। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন, পুলিশের উদ্যোগ নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। চারপাশে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। এ থেকে উত্তরণের উপায় রাজনৈতিক নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া। কারণ যার যে কাজ তাকে সেটাই করতে দেওয়া উচিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের। প্রাণবন্ত জাতীয় সংসদ বাংলাদেশের বিভিন্ন সংস্কারের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করবে। জনগণই হলো এই দেশের ক্ষমতার মালিক। কাজেই জনগণই ঠিক করবে এই দেশে কোন সংস্কার হবে, কোন সংস্কার হবে না। কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে পরিণতি কী হয় তা নিশ্চয় সুশীলরা ভালোভাবেই জানেন এবং বোঝেন। আর সে কারণেই সুশীলরা আবারও ব্যর্থ হওয়ার আগেই তাদের আত্ম উপলব্ধি ঘটবে- এটাই সবাই প্রত্যাশা করে। বিএনপি হ অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ার আগেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ আনুষ্ঠানিক ঘোষণাই এখন সবচেয়ে বড় কাজ। তা না হলে আন্দোলনের চাপে এই অন্তর্বর্তীকালীন সরকার পিষ্ট হতে বাধ্য।

লেখক : নাট্যকার ও কলাম লেখক

ইমেইল: [email protected]

এই বিভাগের আরও খবর
বায়ুদূষণ
বায়ুদূষণ
ইসলামাবাদ সংলাপ
ইসলামাবাদ সংলাপ
ক্যানসার : বিবর্তনের গল্প
ক্যানসার : বিবর্তনের গল্প
সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান
সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান
তেল নিয়ে তেলেসমাতি বন্ধ হোক
তেল নিয়ে তেলেসমাতি বন্ধ হোক
বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না
বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না
বিবেকের দায় শোধ
বিবেকের দায় শোধ
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা
ন্যায়পরায়ণ খলিফা হজরত ওমর (রা.)
ন্যায়পরায়ণ খলিফা হজরত ওমর (রা.)
ঢাকার সড়কে এ কার দখলদারি!
ঢাকার সড়কে এ কার দখলদারি!
দ্বিমুখী সংকটে কৃষক
দ্বিমুখী সংকটে কৃষক
বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে
বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে
সর্বশেষ খবর
টাঙ্গাইলে আর্থিক অনুদান ও প্রকল্পের চেক বিতরণ
টাঙ্গাইলে আর্থিক অনুদান ও প্রকল্পের চেক বিতরণ

১ সেকেন্ড আগে | দেশগ্রাম

মেহেরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
মেহেরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত

৬ মিনিট আগে | দেশগ্রাম

নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো ‘বিজু উৎসব’
নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো ‘বিজু উৎসব’

১২ মিনিট আগে | দেশগ্রাম

সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

২৫ মিনিট আগে | জাতীয়

খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল ভাসিয়ে ‘ফুল বিজু’ উদযাপন
খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ফুল ভাসিয়ে ‘ফুল বিজু’ উদযাপন

২৬ মিনিট আগে | দেশগ্রাম

নির্বাচনি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: এমপি বাবুল
নির্বাচনি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করা হবে: এমপি বাবুল

২৬ মিনিট আগে | দেশগ্রাম

রাবির হল সংসদের এজিএসসহ তিনজনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ
রাবির হল সংসদের এজিএসসহ তিনজনের আবাসিকতা বাতিল, ভিপিকে শোকজ

৪১ মিনিট আগে | ক্যাম্পাস

ভাঙল আলোচনা: যুদ্ধ নাকি শান্তি, ট্রাম্পের সামনে ৩ পথের ভয়ংকর হিসাব
ভাঙল আলোচনা: যুদ্ধ নাকি শান্তি, ট্রাম্পের সামনে ৩ পথের ভয়ংকর হিসাব

৪২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের সৌজন্যে সেরা পাঠকরা পেলেন পুরস্কার
বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের সৌজন্যে সেরা পাঠকরা পেলেন পুরস্কার

৫১ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল
পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল

৫৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সিডনিতে জমকালো আয়োজনে হয়ে গেল ‘নিরালা হোল্ডিংস বৈশাখী মেলা’
সিডনিতে জমকালো আয়োজনে হয়ে গেল ‘নিরালা হোল্ডিংস বৈশাখী মেলা’

৫৬ মিনিট আগে | পরবাস

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

৫৭ মিনিট আগে | জাতীয়

এবার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ১৪ মে
এবার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

১ ঘণ্টা আগে | জাতীয়

‘কৃষককে পাঁচ শ্রেণিতে ভাগ করে কার্ড বিতরণ তিন ধাপে বাস্তবায়ন হবে’
‘কৃষককে পাঁচ শ্রেণিতে ভাগ করে কার্ড বিতরণ তিন ধাপে বাস্তবায়ন হবে’

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে
চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে
দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে

১ ঘণ্টা আগে | জাতীয়

এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের
এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসর
রোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসর

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান
আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিশু উন্নয়ন কেন্দ্রে ‘ক্যাফে ক্যাপটিভিটি’ কিডস শপ উদ্বোধন
শিশু উন্নয়ন কেন্দ্রে ‘ক্যাফে ক্যাপটিভিটি’ কিডস শপ উদ্বোধন

১ ঘণ্টা আগে | নগর জীবন

প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

২ ঘণ্টা আগে | জাতীয়

সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু
ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কানাডায় রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার পিঠা উৎসব
কানাডায় রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার পিঠা উৎসব

২ ঘণ্টা আগে | পরবাস

আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১
আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

২ ঘণ্টা আগে | নগর জীবন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে লাশ উদ্ধারে স্বামীর ফোন
স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে লাশ উদ্ধারে স্বামীর ফোন

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

২০ হাজার টাকার বিনিময়ে ‘আয়াতুল্লাহ’ নামে একজনের নির্দেশে পিস্তল-গুলি বহন করছিলেন তারা
২০ হাজার টাকার বিনিময়ে ‘আয়াতুল্লাহ’ নামে একজনের নির্দেশে পিস্তল-গুলি বহন করছিলেন তারা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু
রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

২ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স
২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা
কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু
ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এ পর্যন্ত কি কি হলো?
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এ পর্যন্ত কি কি হলো?

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্ষমতা ছাড়ার আগে সবাইকে গণক্ষমা করবেন ট্রাম্প
ক্ষমতা ছাড়ার আগে সবাইকে গণক্ষমা করবেন ট্রাম্প

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প
ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স
ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে মার্কিন আধিপত্যের মূল কাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান: রিপোর্ট
যেভাবে মার্কিন আধিপত্যের মূল কাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান: রিপোর্ট

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠাল পাকিস্তান
সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠাল পাকিস্তান

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা
ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধানমন্ত্রী, যুবদল ও কালের কণ্ঠকে কৃতজ্ঞতা ডা. কামরুলের
প্রধানমন্ত্রী, যুবদল ও কালের কণ্ঠকে কৃতজ্ঞতা ডা. কামরুলের

৩ ঘণ্টা আগে | জাতীয়

ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিমান দিয়ে জেডি ভ্যান্সের বিমান পাহারা দিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ
যুদ্ধবিমান দিয়ে জেডি ভ্যান্সের বিমান পাহারা দিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু
আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান
হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ
যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বৈঠক, উভয়পক্ষই ‘নমনীয়’
দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বৈঠক, উভয়পক্ষই ‘নমনীয়’

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু
ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর যা বললেন শাহবাজ
ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর যা বললেন শাহবাজ

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ওরা ১১ জন এক-এগারোর মূল ষড়যন্ত্রকারী
ওরা ১১ জন এক-এগারোর মূল ষড়যন্ত্রকারী

প্রথম পৃষ্ঠা

চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং
চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং

প্রথম পৃষ্ঠা

আস্তানায় জনতার হামলা কথিত পীর নিহত
আস্তানায় জনতার হামলা কথিত পীর নিহত

প্রথম পৃষ্ঠা

মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার

প্রথম পৃষ্ঠা

চাপে পড়েছেন দোকানিরা
চাপে পড়েছেন দোকানিরা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তেলের জন্য পাম্পে এখনো চাপ, কমছে না ভোগান্তি
তেলের জন্য পাম্পে এখনো চাপ, কমছে না ভোগান্তি

পেছনের পৃষ্ঠা

সপরিবার নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সপরিবার নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

রূপগঞ্জে মাটিখেকো সিন্ডিকেটের তান্ডব
রূপগঞ্জে মাটিখেকো সিন্ডিকেটের তান্ডব

পেছনের পৃষ্ঠা

ফুল বিজুতে শুরু বর্ষবরণ
ফুল বিজুতে শুরু বর্ষবরণ

পেছনের পৃষ্ঠা

যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে
যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে

প্রথম পৃষ্ঠা

জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি
জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি

শোবিজ

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সার্কাস
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সার্কাস

শোবিজ

চ্যাম্পিয়নের পথে এগোচ্ছে বসুন্ধরা কিংস
চ্যাম্পিয়নের পথে এগোচ্ছে বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে
বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে

প্রথম পৃষ্ঠা

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬
তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬

পেছনের পৃষ্ঠা

দলে নেই নতুন মুখ
দলে নেই নতুন মুখ

মাঠে ময়দানে

সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান
সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান

সম্পাদকীয়

হেমন্তের জীবনের সেরা পুরস্কার নারকেল নাড়ু
হেমন্তের জীবনের সেরা পুরস্কার নারকেল নাড়ু

শোবিজ

নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে
নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে

মাঠে ময়দানে

চোটে ইমনের পিএসএল শেষ
চোটে ইমনের পিএসএল শেষ

মাঠে ময়দানে

স্মৃতিকাতর পূর্ণিমা
স্মৃতিকাতর পূর্ণিমা

শোবিজ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

ড্রয়ে রিয়ালের শিরোপা পুনরুদ্ধার স্বপ্ন ফিকে
ড্রয়ে রিয়ালের শিরোপা পুনরুদ্ধার স্বপ্ন ফিকে

মাঠে ময়দানে

ইসরায়েলের ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প : জন কেরি
ইসরায়েলের ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প : জন কেরি

পূর্ব-পশ্চিম

চাঁদের আঙিনা ঘুরে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
চাঁদের আঙিনা ঘুরে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

প্রথম পৃষ্ঠা

ক্যানসার : বিবর্তনের গল্প
ক্যানসার : বিবর্তনের গল্প

সম্পাদকীয়

বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না
বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না

সম্পাদকীয়

ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত
ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত

পূর্ব-পশ্চিম

উল্টে যাওয়া সিএনজিতে বিপুল মাদক
উল্টে যাওয়া সিএনজিতে বিপুল মাদক

দেশগ্রাম