বগুড়ায় আমীরে জামায়াতের জনসভার ভেন্যু পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার বাদ জোহর শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভার প্রস্তুতি পরিদর্শন করেন তিনি।
এ সময় বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা নায়েবে আমির আব্দুল বাসেত, মাওলানা আব্দুল হাকিম, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারি শনিবার সকাল দশটায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/আশফাক