‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে গাইবান্ধায় ভোটারদের সচেতন করতে প্রচারণামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পৌর পার্কের জুলাই স্মৃতিস্তম্ভে এ প্রচারণামূলক পথনাটক অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক(সুজন) ও সুন্দরবন থিয়েটার যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
এর মধ্যে দিয়ে জনগণকে ভোটদান উৎসাহিত করা ও গণতান্ত্রিক সংস্কারে সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়।
পথনাটকটি বেলা সাড়ে ১২ টায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে। নাট্যকার ও অভিনয়শিল্পীরা বিভিন্ন দৃশ্যে গণতান্ত্রিক অধিকার, দায়িত্ব ও ভোট প্রদানকে কেন্দ্র করে সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
নাট্যাংশে ভোটবর্জন ও নির্ধারিত তথ্যের অভাবে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান এবং প্রতিকারের জন্য সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে ভোট প্রদান ও গণতান্ত্রিক অংশগ্রহণে ব্যাপক পরিবর্তন আসবে এবং এটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নির্মাণের ক্ষেত্রেও সহায়তা করবে।
বিডি প্রতিদিন/কামাল