সেবার অঙ্গীকার করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেছেন ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নবীউল্লাহ নবী।
নিজ আসনের সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের উপস্থিতিতে বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রমের সূচনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নবী টাওয়ারে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
এ সময় নবীউল্লাহ নবী বলেন, এই শুভ সূচনায় আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এটা অত্যন্ত সৌভাগ্যের। দোয়া করবেন, এই এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন ও অধিকার আদায়ের জন্য যেন কাজ করতে পারি। সততা ও নিষ্ঠার সঙ্গে সবার পাশে থাকব এবং প্রত্যেকের অধিকার নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/জুনাইদ