খাগড়াছড়িতে ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন বিএনপি প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে পৌর টাউন হলে ইমাম, মুয়াজ্জিন ও ওলামা-মাশায়েখদের সঙ্গে সভা করেন তিনি।
এসময় তিনি বলেন, জনগণের ভোটে আগামীতে ক্ষমতায় গেলে আলেম সমাজকে সম্মানিত করা হবে। বিগত ১৭ বছর আলেমদের ওপর হওয়া অত্যাচার-নির্যাতনের বিচার করা হবে। সেই সাথে নির্বাচিত হলে আগামীতে আলেম সমাজকে উপযুক্ত সম্মানী প্রদান করার প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, সংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি মাওলানা আবু তাহের আনসার, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালাউদ্দিন।
বিডি প্রতিদিন/কামাল