বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আজ বৃহস্পতিবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাব সভাপতি মো. মকবুল হোসেনের নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মনির হোসেন, সহ-সভাপতি আমানউল্লাহ আমান, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পিবি রায় সুপ্রিয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল খান, ড্যাব নেতা মাইনুল হক উপল, ডা. জাকারিয়া, ডা. মোসাব্বির, ডা. আলামিন, ডা. উমর হাসান, ডা. সাইদ সিদ্দিকী, সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল মোমেন, সাধারণ সম্পাদক মো. বিল্লাল, সিনিয়র সদস্য মো. আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান, মো. তানভীর আহমেদ প্রমুখ সমাবেশ স্থলে উপস্থিত হন।
ড্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাব ১০জন চিকিৎসক, ৫জন অভিজ্ঞ নার্স, ৫জন এমএলএস এর সমন্বয়ে জরুরি সেবা প্রদানের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করেছে।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া খেলার মাঠ এলাকায় সকাল ৮টা থেকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত ২টি এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২টি ভিআইপি কেবিন প্রস্তুত করা হয়েছে। জরুরি ভিত্তিতে সেবা প্রদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল, সরাইল উপজেলা হাসপাতাল এবং আশুগঞ্জ উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে বাড়তি সর্তকতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে রক্তের জন্য প্রয়োজনীয় ডোনার প্রস্তুত রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ