চুয়াডাঙ্গা-১ আসনে নির্ধারিত সময়ের আগে মাইকিং করে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে ধানের শীষের এক প্রচারকারীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই মোড় এলাকায় এই জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম, হাসান আলী (২৩)। তিনি মোমিনপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের হাতেম আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম জানান, নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানোর অনুমতি রয়েছে। কিন্তু হাসান আলী নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট আগে মাইকিং শুরু করেন। এ কারণে নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ১৭(২) ধারা ভঙ্গের দায়ে তাকে সতর্কতামূলকভাবে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সুজন