দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচন করায় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও কাজী খায়রুজ্জামান শিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বাগেরহাট বিএনপির দুই নেতাসহ ৫৯জনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা বাগেরহাট-১ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কপিল কৃষ্ণ মন্ডল। অন্যদিকে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন হরিণ প্রতীক নিয়ে বাগেরহাট-৪ আসনে নির্বাচন করছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সোমনাথ দে। এই দুই আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া দুই প্রার্থী ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়।
বিডি-প্রতিদিন/সুজন