আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাতপাখা প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দরিকান্দি শাহী ঈদগাহ মাঠে দরিকান্দি ইউনিয়ন ইসলামী আন্দোলনের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মনোনীত এমপি প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ক্বারী আব্দুল মালেক ফয়েজী, ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাসনগরী, এস এম আতিকুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন আনার, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মুফতি সাজিদুল হক খায়রীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিডি প্রতিদিন/এমআই