আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের সমর্থনে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মুক্তমঞ্চে এ পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের আয়োজনে পথসভায় খাগড়াছড়ির নয়টি উপজেলার মারমা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।
২৯৮ নং খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, খাগড়াছড়ি জেলার উন্নয়নের কাজ করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। দেশে বিগত দিনের তুলনায় ব্যাপক পরিবর্তন এসেছে। পথসভায় ধানের শীষে ভোট চেয়ে খাগড়াছড়ি জেলার উন্নয়নে সবাইকে এক হওয়ার আহ্বান জানান।
আয়োজিত পথসভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেনসহ মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/এমআই