নিজ গ্রামের ভোটারদের সমর্থন চেয়ে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কামরুজ্জামান ভূইয়া লুটুল বলেন, আপনাদের সমর্থন পেয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনাদের সমর্থন পেলে গুলিকেও ভয় পাই না। আমি আপনাদের সন্তান। আমি ওয়াদা করছি সুখে দুঃখে সবসময় আমি আপনাদের পাশে থাকবো। আপনারা ভয় পাবেন না, প্রশাসন সব সময় নিরপেক্ষ থাকবে। সুস্থ ও সুন্দর নির্বাচন হবে, আপনারা সবাই ভোট দিতে যাবেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লা, নওশের মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, জাকির হোসেন ভুইয়া, মেম্বার হান্নান শেখসহ এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল