প্রচারণার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক কমান্ডার মো. এনায়েত হোসেন। এসময় গোপালগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আফজাল হোসেন বাচ্চু বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাসহ সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিডি প্রতিদিন/কামাল