নির্বাচিত হয়ে আসলে এলাকার উন্নয়নের পাশাপাশি মাদক ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের জাকের পার্টির প্রার্থী অ্যাডভোকেট মাহমুদ হাসান।
শনিবার(৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার বোড়াশি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই প্রতিশ্রুতি দেন।
মাহমুদ হাসান আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে কৃষি খাতের উন্নয়নের পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যে নিশ্চিত করা হবে। কর্মমুখী শিক্ষার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করবো। এই সমস্যার সমাধান হলে দুর্নীতি, অপরাধ ও মাদকের মত ভয়াবহতা কমে আসবে বলেও জানান তিনি।
সমাবেশে আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো.দেলোয়ার হোসেন,মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি মো.আসাদ, শরীয়তপুর জেলা জাকের পার্টির সভাপতি মো.বাদল কাজী, মুকসুদপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মো.লিয়াকত হোসেন,সাধারণ সম্পাদক ইমরান হোসনসহ জেলা ও উপজেলা জাকের পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল