শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০১৭

► যৌথ নয়, বাংলাদেশে একক প্রযোজনা► দুই বছরে শাকিবের ৬ ছবি► আলোচনার ঝড়

ঢাকায় ভেঙ্কটেশ ফিল্মস : কার লাভ কার ক্ষতি?

আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
ঢাকায় ভেঙ্কটেশ ফিল্মস : কার লাভ কার ক্ষতি?

এবার আর যৌথ প্রযোজনা নয়, দেশি প্রতিষ্ঠান হিসেবেই বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে ভারতের শীর্ষ সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তাদের চূড়ান্ত প্রস্তুতি সব সম্পন্ন হয়ে গেছে। এখন আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। একাধিক নির্ভরযোগ্য সূত্র এটি নিশ্চিত করেছে।

ভেঙ্কটেশের বাংলাদেশ ভেঞ্চার নিয়ে সর্বত্র বইছে আলোচনার ঝড়। সবার একটাই জিজ্ঞাসা—এই ঘটনায় কার লাভ হবে আর ক্ষতি হবে কার? সূত্রমতে, নামেমাত্র বাংলাদেশি শিল্পীদের নিয়ে ছবি নির্মাণ করবে তারা। আর সেই ছবি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। এরপর সাফটা চুক্তি মোতাবেক সেই ছবি বাংলাদেশি ছবি হিসেবে ভারতে যাবে। বিনিময়ে আরেকটি ভারতীয় ছবি মুক্তি পাবে বাংলাদেশে। হয়তো দেখা যাবে ভেঙ্কটেশেরই ভারতীয় ছবি এনে চালানো হবে এখানে। বিষয়টি অনেকটা কৈ-এর তেলে কৈ ভাজার মতো।

ইতিমধ্যে এর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। শোনা যাচ্ছে বাংলাদেশের শাকিব খানকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছেন তার। এর মধ্যে কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি ছবির শুটিং মার্চের মাঝামাঝি শুরু হওয়ার কথা। এই ছবিতেই শাকিবের বিপরীতে কলকাতার কোয়েল মল্লিকের অভিনয় করার কথা শোনা যাচ্ছে। আর ছবিটি বাংলাদেশে মুক্তিসহ নানা বিষয় দেখাশোনার জন্য ঢাকার মতিঝিলে একটি অফিসও নিয়েছে ভেঙ্কটেশ ফিল্মস। অফিসের নাম দেওয়া হয়েছে ‘ভিএফএস ওয়ার্ল্ড স্টুডিও প্রাইভেট লিমিটেড’। আর এই অফিস পরিচালনা করবেন ভেঙ্কটেশ ফিল্মসের নির্বাহী কর্মকর্তা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক বিজয় খেমকা।

বিজয় খেমকা জানান, যৌথ আয়োজনে না হলেও, ছবিটি দুদেশের জন্যই নির্মাণ হবে। শিগগিরই ভেঙ্কটেশ ফিল্মসের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাসহ ছবির পরিচালক ঢাকায় আসবেন এবং এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

এক সূত্রে জানিয়েছে, ভেঙ্কটেশের আগামী ছয়টি ছবিতে শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিগুলো যৌথ প্রযোজনার নয়। এসব ছবিতে শাকিবের বিপরীতে কলকাতার নায়িকা, শিল্পী এবং কলাকুশলীরা কাজ করবেন।

এদিকে বিষয়টি নিয়ে চলচ্চিত্র পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সিনিয়র নির্মাতা বলছেন, ভেঙ্কটেশের  প্রযোজনায় এসব ছবি প্রথমে কলকাতায় প্রদর্শন হবে না। ভারতীয় চলচ্চিত্র এদিক দিয়ে দুভাবে লাভবান হবে। প্রথমত কলকাতায় এখন বাংলা ছবির ব্যবসা মন্দ। তাই বাংলাদেশে তাদের ব্যবসার বাজার তৈরি করছে। অন্যদিকে বিনিময় চুক্তির আওতায় একই ছবি পরে নামে মাত্র কলকাতায় নিয়ে তার বিপরীতে আরেকটি ভারতীয় ছবি এ দেশে রপ্তানির মাধ্যমে একঢিলে দুই পাখি শিকার করা হবে। এতে বাংলাদেশের টাকা অবলীলায় ভারতে চলে যাবে। এ ক্ষেত্রে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প কতটা লাভবান হবে তা এখন প্রশ্নের মুখে। তাদের কথায় বর্তমানে যৌথ প্রযোজনার নামে নির্মিত ছবিগুলোর কারণে এ দেশের শিল্পী-কলাকুশলীদের কাজ কমে গেছে। এই অবস্থায় ভেঙ্কটেশ যদি চলচ্চিত্র প্রযোজনা করে আর ভারতীয় শিল্পী-কলাকুশলীদের অগ্রাধিকার দেয় তাহলে অচিরেই দেশের শিল্পী-কলাকুশলীরা একেবারে বেকার হয়ে যাবে। বিষয়টিকে ঢালিউডের জন্য চরম অশনি সংকেত বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, শুনেছি বিনিয়োগ বোর্ড থেকে অনুমোদন নিয়ে ভেঙ্কটেশ ফিল্মস এই প্রক্রিয়া শুরু করেছে। বিনিয়োগ বোর্ডে এ ধরনের নিয়মনীতিও নাকি আছে। তাই যদি হয় তাহলে আমার দাবি হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের শিল্পী কলাকুশলী নিয়ে ছবি নির্মাণ করতে হবে। আমার জানা মতে, তারা লোকাল প্রোডাকশন করবে এবং তাদের মেশিন দিয়ে এখানে ছবি চালাবে। যদি এভাবে কাজ হয় তাহলে উদ্বেগের কিছু দেখি না। কারণ দীর্ঘদিন ধরে আমাদের চলচ্চিত্র নির্মাতারা একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে আছে। ওই প্রতিষ্ঠানটি তাদের ছবি দিয়ে সব সিনেমাহল দখল করে রাখে। তাদের মাধ্যমে না হলে কেউ ছবি মুক্তি দিতে পারে না। তা ছাড়া মেশিন ভাড়ার নামে অযৌক্তিকভাবে মনোপলি ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে কাউন্টার হিসেবে হলেও অন্য কোনো প্রতিষ্ঠান যদি এসে যায় তা হলে আশঙ্কার কিছু নেই। তবে ভেঙ্কটেশের ছবি মুক্তির পর যদি দেখা যায় তারা এ দেশের চলচ্চিত্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ড করছে তাহলে অবশ্যই তখন তা কঠোর হস্তে দমন করা হবে।

চলচ্চিত্র প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেন, আমি সবসময় ভারতীয় ছবির বিপক্ষে। শুনেছি ভেঙ্কটেশ বাংলাদেশের চলচ্চিত্রে বিনিয়োগ করবে। তাদের ব্যবসার পলিসি না দেখে এখনই কিছু বলতে পারছি না। আমাদের চলচ্চিত্রে কোনো প্রকার ক্ষতি হয় এমন কিছু কখনো মেনে নেওয়া হবে না। চলচ্চিত্র প্রযোজক ও মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখারউদ্দিন নওশাদ বলেন, আমাদের নির্মাতারা এখন পর্যাপ্ত ছবি দিতে পারে না। যা নির্মাণ করে তার বেশির ভাগই মানের অভাবে দর্শক দেখে না। ফলে বছরের পর বছর বিশাল অঙ্কের লোকসান গুনে এখন আমরা অস্তিত্ব সংকটের মুখে পড়েছি। সেক্ষেত্রে ভেঙ্কটেশের উদ্যোগকে আমি পজিটিভভাবেই দেখছি।

কথা হয় শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। তিনি বলেন, বিষয়টিকে আমি পজিটিভভাবেই দেখছি। কারণ উন্মুক্ত বিশ্বায়নের যুগে নিজের ঘরের দরজা জানালা বন্ধ করে বসে থাকলে নিজেরাই অন্ধকারে থেকে যাব। যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের মাধ্যমে আমাদের ছবি এখন সারা বিশ্বে মুক্তি পাচ্ছে ও প্রশংসিত হচ্ছে। ভেঙ্কটেশ বর্তমানে যে উদ্যোগ নিয়েছে তাতে আমাদের চলচ্চিত্র বিশ্বায়নের পথে আরও একধাপ এগিয়ে যাবে। কারণ প্রতিষ্ঠানটি তাদের নির্মিত ছবি শুধু বাংলাদেশ আর ভারতে নয়, সারা বিশ্বে মুক্তি দেবে। আমি অতীতে কোনো অযৌক্তিক কাজ মেনে নেইনি। আন্দোলনেও নেমেছি। বর্তমানে যদি মনে হয় কারও কোনো কাজ আমাদের দেশ এবং চলচ্চিত্র শিল্পের জন্য ক্ষতিকর বা স্বার্থবিরোধী তাহলে সবাইকে নিয়ে অবশ্যই তা রুখে দেওয়ার ব্যবস্থা করব।’ শাকিব যাই বলুন না কেন শেষ পর্যন্ত কিন্তু তার দায় কিন্তু এড়াতে পারবেন না। শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়লেও মানুষের ভালোবাসার সঙ্গে কী তিনি প্রতারণা করতে পারবেন?

এই বিভাগের আরও খবর
ফুটবল নিয়ে যত সিনেমা
ফুটবল নিয়ে যত সিনেমা
স্বীকৃতির ‘বাজে মনে বিন’
স্বীকৃতির ‘বাজে মনে বিন’
অ্যাশেজের ‘খোয়াবে’
অ্যাশেজের ‘খোয়াবে’
শাকিরাকে নিয়ে ধূম্রজাল
শাকিরাকে নিয়ে ধূম্রজাল
বড়পর্দায় নিশোর নায়িকা মেহজাবীন?
বড়পর্দায় নিশোর নায়িকা মেহজাবীন?
তানজিকার বুদ্ধিমত্তা
তানজিকার বুদ্ধিমত্তা
পোশাক বিতর্কে দীপিকা
পোশাক বিতর্কে দীপিকা
প্রযুক্তির চোখে
প্রযুক্তির চোখে
চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?
সুইফটের চমক
সুইফটের চমক
অপু বিশ্বাস
অপু বিশ্বাস
মন্টেনিগ্রোতে ‘নিশি’
মন্টেনিগ্রোতে ‘নিশি’
সর্বশেষ খবর
বিশ্বকাপে জয় অধরাই রয়ে গেল, তবে লড়াকু ড্রয়ে মন জিতল কানাডা
বিশ্বকাপে জয় অধরাই রয়ে গেল, তবে লড়াকু ড্রয়ে মন জিতল কানাডা

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

লারিনের গোলে সমতায় ফিরল কানাডা
লারিনের গোলে সমতায় ফিরল কানাডা

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৩১ মিনিট আগে | দেশগ্রাম

ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব

৪৫ মিনিট আগে | ইসলামী জীবন

বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা
বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা

৫৩ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধে পিছিয়ে কানাডা, বসনিয়ার লিডে কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা
প্রথমার্ধে পিছিয়ে কানাডা, বসনিয়ার লিডে কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?
নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথম ম্যাচেই হোঁচট খাবে ব্রাজিল? সামনে মরক্কোর চ্যালেঞ্জ
প্রথম ম্যাচেই হোঁচট খাবে ব্রাজিল? সামনে মরক্কোর চ্যালেঞ্জ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিক্ষা মন্ত্রণালয়ের স্টার্টআপ প্রোগ্রামে অংশ নিচ্ছে মাইলস্টোন স্কুল
শিক্ষা মন্ত্রণালয়ের স্টার্টআপ প্রোগ্রামে অংশ নিচ্ছে মাইলস্টোন স্কুল

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

এক টুকরো নিজস্ব মাটি
এক টুকরো নিজস্ব মাটি

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি
বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি

১ ঘণ্টা আগে | অর্থনীতি

বসনিয়ার বিপক্ষে ম্যাচ শুরু, নিজেদের মাটিতে কি 'শনির দশা' কাটাতে পারবে কানাডা?
বসনিয়ার বিপক্ষে ম্যাচ শুরু, নিজেদের মাটিতে কি 'শনির দশা' কাটাতে পারবে কানাডা?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে সর্বোচ্চ জয় ব্রাজিলের, আর্জেন্টিনা কত নম্বরে
বিশ্বকাপে সর্বোচ্চ জয় ব্রাজিলের, আর্জেন্টিনা কত নম্বরে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইবিজায় ছুটিতে থাকাকালে বিশ্বকাপ দলে ডাক, আবেগে ভাসলেন আর্জেন্টাইন তারকা
ইবিজায় ছুটিতে থাকাকালে বিশ্বকাপ দলে ডাক, আবেগে ভাসলেন আর্জেন্টাইন তারকা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি
বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মানুষের জীবনমান উন্নয়নই এবারের বাজেটের মূল লক্ষ্য : আমানউল্লাহ আমান
মানুষের জীবনমান উন্নয়নই এবারের বাজেটের মূল লক্ষ্য : আমানউল্লাহ আমান

৩ ঘণ্টা আগে | নগর জীবন

কুড়িগ্রামে প্রীতি ম্যাচে ব্রাজিল সমর্থক পুলিশ দলের জয়
কুড়িগ্রামে প্রীতি ম্যাচে ব্রাজিল সমর্থক পুলিশ দলের জয়

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

নীলফামারীতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি
নীলফামারীতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা
আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা

৪ ঘণ্টা আগে | জাতীয়

এবারের বাজেট কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
এবারের বাজেট কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন
অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু

৫ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্ব সংগীত দিবসে হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’
বিশ্ব সংগীত দিবসে হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স
রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টিনার প্রথম ম্যাচে অনিশ্চিত নিকোলাস তাগলিয়াফিকো
আর্জেন্টিনার প্রথম ম্যাচে অনিশ্চিত নিকোলাস তাগলিয়াফিকো

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়া আয়োজন জরুরি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়া আয়োজন জরুরি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে | জাতীয়

প্রশাসনে বড় রদবদল
প্রশাসনে বড় রদবদল

৫ ঘণ্টা আগে | জাতীয়

ময়মনসিংহে যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
ময়মনসিংহে যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সর্বাধিক পঠিত
ব্যাংকে কত টাকা থাকলে কর দিতে হবে না
ব্যাংকে কত টাকা থাকলে কর দিতে হবে না

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

শেষ মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন
শেষ মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর দুর্দান্ত জয়
তিন লাল কার্ডের ম্যাচে মেক্সিকোর দুর্দান্ত জয়

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাটকীয়তা শেষে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান
নাটকীয়তা শেষে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে মাঠে নামার আগে ইরানের কড়া হুঁশিয়ারি
বিশ্বকাপে মাঠে নামার আগে ইরানের কড়া হুঁশিয়ারি

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ মিশন শুরুর আগে এমবাপ্পেদের দাবি মেনে নিল ফ্রান্স
বিশ্বকাপ মিশন শুরুর আগে এমবাপ্পেদের দাবি মেনে নিল ফ্রান্স

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?

৫ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

মিরাজকে নিয়ে শেষ ওয়ানডের দল ঘোষণা করলো বাংলাদেশ
মিরাজকে নিয়ে শেষ ওয়ানডের দল ঘোষণা করলো বাংলাদেশ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়াভার মৃত্যু
তিন বছরের বেশি কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়াভার মৃত্যু

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জীবন দিয়ে সন্তানের লোভের মূল্য চুকালেন বৃদ্ধ পিতা
জীবন দিয়ে সন্তানের লোভের মূল্য চুকালেন বৃদ্ধ পিতা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘এখন কেউ বলতে পারবে না, ধানক্ষেতের উইকেটে জিতেছি’
‘এখন কেউ বলতে পারবে না, ধানক্ষেতের উইকেটে জিতেছি’

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে চেক রিপাবলিককে হারালো দক্ষিণ কোরিয়া
রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে চেক রিপাবলিককে হারালো দক্ষিণ কোরিয়া

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তিন লাল কার্ড থেকে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপের প্রথম দিনে যা যা ঘটল
তিন লাল কার্ড থেকে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপের প্রথম দিনে যা যা ঘটল

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন
সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কেমন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি? মূল বিষয় তুলে ধরলেন কূটনীতিক
কেমন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি? মূল বিষয় তুলে ধরলেন কূটনীতিক

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কিছু ব্যাংক থেকে এক-তৃতীয়াংশ ডিপোজিট চুরি হয়ে গেছে : গভর্নর
কিছু ব্যাংক থেকে এক-তৃতীয়াংশ ডিপোজিট চুরি হয়ে গেছে : গভর্নর

৯ ঘণ্টা আগে | জাতীয়

ফেসবুক-হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত
ফেসবুক-হোয়াটসঅ্যাপ সেবা বিঘ্নিত

৭ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা
ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাজিলকে সম্মান করি, তবে লড়াইটা কঠিন করতে চাই: রবার্টসন
ব্রাজিলকে সম্মান করি, তবে লড়াইটা কঠিন করতে চাই: রবার্টসন

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশের বাজারে স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

আড়াই বছর গোল পাননি, সেই তিনিই বনে গেলেন দক্ষিণ কোরিয়ার নায়ক
আড়াই বছর গোল পাননি, সেই তিনিই বনে গেলেন দক্ষিণ কোরিয়ার নায়ক

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে একমত বিজিবি-বিএসএফ
সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে একমত বিজিবি-বিএসএফ

১১ ঘণ্টা আগে | জাতীয়

সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রানীরহাট হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচল করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
রানীরহাট হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচল করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স
রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইট মেরে মোটরসাইকেল চালককে হত্যাচেষ্টা, ৩ আসামি কারাগারে
ইট মেরে মোটরসাইকেল চালককে হত্যাচেষ্টা, ৩ আসামি কারাগারে

৯ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্বকাপ মঞ্চে নতুন রহস্য: চেক প্রজাতন্ত্র যেভাবে রাতারাতি হয়ে উঠল ‘চেকিয়া’
বিশ্বকাপ মঞ্চে নতুন রহস্য: চেক প্রজাতন্ত্র যেভাবে রাতারাতি হয়ে উঠল ‘চেকিয়া’

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শান্তিচুক্তি অনুমোদন করেছেন খামেনি দাবি ট্রাম্পের, ইরান বলছে ভিন্ন কথা
শান্তিচুক্তি অনুমোদন করেছেন খামেনি দাবি ট্রাম্পের, ইরান বলছে ভিন্ন কথা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

রাজধানীতে আরেক শীর্ষ সন্ত্রাসীকে গুলি, আতঙ্ক
রাজধানীতে আরেক শীর্ষ সন্ত্রাসীকে গুলি, আতঙ্ক

পেছনের পৃষ্ঠা

শিল্পকারখানায় ছাঁটাই আতঙ্ক
শিল্পকারখানায় ছাঁটাই আতঙ্ক

পেছনের পৃষ্ঠা

গোপালগঞ্জে মেসি নেইমার
গোপালগঞ্জে মেসি নেইমার

পেছনের পৃষ্ঠা

প্রতিপক্ষ মরক্কো বলে টেনশনে ব্রাজিল
প্রতিপক্ষ মরক্কো বলে টেনশনে ব্রাজিল

প্রথম পৃষ্ঠা

ভারত-বাংলাদেশ এক হলে পরিণত হবে বিশ্বশক্তিতে
ভারত-বাংলাদেশ এক হলে পরিণত হবে বিশ্বশক্তিতে

প্রথম পৃষ্ঠা

আমলাতন্ত্র ও ইউনূসের আবর্জনা বাজেট বাস্তবায়নে যত বাধা
আমলাতন্ত্র ও ইউনূসের আবর্জনা বাজেট বাস্তবায়নে যত বাধা

প্রথম পৃষ্ঠা

চোরাচালানের হাব চট্টগ্রাম
চোরাচালানের হাব চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

এআই মামলার নামে প্রতারণায় বিদেশি চক্র
এআই মামলার নামে প্রতারণায় বিদেশি চক্র

পেছনের পৃষ্ঠা

ব্যাংক চোরদের শান্তিতে থাকতে দেব না
ব্যাংক চোরদের শান্তিতে থাকতে দেব না

প্রথম পৃষ্ঠা

শুরুতেই আলোচনায় লাল কার্ড
শুরুতেই আলোচনায় লাল কার্ড

প্রথম পৃষ্ঠা

সুপারিতে কোটি টাকা আয়
সুপারিতে কোটি টাকা আয়

শনিবারের সকাল

বিশ্ব সংগীত দিবস উদ্‌যাপন
বিশ্ব সংগীত দিবস উদ্‌যাপন

নগর জীবন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট যুবক গ্রেপ্তার
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট যুবক গ্রেপ্তার

নগর জীবন

এভারেস্টজয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ
এভারেস্টজয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ

পেছনের পৃষ্ঠা

করতোয়া নদীতে অজ্ঞাত লাশ
করতোয়া নদীতে অজ্ঞাত লাশ

দেশগ্রাম

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

দেশগ্রাম

বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি
বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি

প্রথম পৃষ্ঠা

তরুণদের অগ্রাধিকার বাজেট
তরুণদের অগ্রাধিকার বাজেট

প্রথম পৃষ্ঠা

আর্জেন্টিনার পতাকা ও বরিশালে ব্রাজিলের পতাকা নিয়ে শোভাযাত্রা
আর্জেন্টিনার পতাকা ও বরিশালে ব্রাজিলের পতাকা নিয়ে শোভাযাত্রা

নগর জীবন

ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা
ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা

দেশগ্রাম

এক টুকরো নিজস্ব মাটি
এক টুকরো নিজস্ব মাটি

সম্পাদকীয়

যত অভিযোগ আম ক্রেতা-বিক্রেতাদের
যত অভিযোগ আম ক্রেতা-বিক্রেতাদের

দেশগ্রাম

অস্তিত্বসংকটে কুষ্টিয়ার নদনদী
অস্তিত্বসংকটে কুষ্টিয়ার নদনদী

পেছনের পৃষ্ঠা

বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা
বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা

সম্পাদকীয়

সাপের কামড়ে শিশুর মৃত্যু
সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশগ্রাম

তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র
তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র

পেছনের পৃষ্ঠা

জলসীমায় নজরদারি ব্যবহার হচ্ছে ড্রোন
জলসীমায় নজরদারি ব্যবহার হচ্ছে ড্রোন

প্রথম পৃষ্ঠা

প্রকাশ্যে আসার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
প্রকাশ্যে আসার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

নগর জীবন

পদ্মায় গোসলে নেমে মৃত্যু দুই শিশুর
পদ্মায় গোসলে নেমে মৃত্যু দুই শিশুর

দেশগ্রাম